Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
ভজন দাস, নেত্রকোনা
০৯:০০, ২৫ জুলাই ২০২৬
আপডেট: ০৯:০৬, ২৫ জুলাই ২০২৬
ভজন দাস, নেত্রকোনা
০৯:০০, ২৫ জুলাই ২০২৬
আপডেট: ০৯:০৬, ২৫ জুলাই ২০২৬
আরও খবর
বিরোধী দল রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়েছে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য: গয়েশ্বর
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা
সংসদ সদস্য, মন্ত্রী ও বিএনপি মহাসচিবের দায়িত্ব ছাড়লেন মির্জা ফখরুল
প্রভাষক থেকে রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল
বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল

ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি যেন বিদেশে পালাতে না পারে : নাহিদ ইসলাম

ভজন দাস, নেত্রকোনা
০৯:০০, ২৫ জুলাই ২০২৬
আপডেট: ০৯:০৬, ২৫ জুলাই ২০২৬
ভজন দাস, নেত্রকোনা
০৯:০০, ২৫ জুলাই ২০২৬
আপডেট: ০৯:০৬, ২৫ জুলাই ২০২৬

ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি যেন বিদেশে পালাতে না পারে সে বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (২৪ জুলাই) রাত ৯টায় নেত্রকোনা পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে দেশ গড়তে জুলাই পদযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এ আহ্বান জানান।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, বিএনপি নির্বাচনের আগে ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব ও গণভোটের রায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। রাষ্ট্র ক্ষমতায় আসার পর তারা রাষ্ট্র সংস্কার প্রস্তাব ও গণভোটের রায় বাস্তবায়ন থেকে সরে গিয়ে নিজেদের ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে। দেশের মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে গণ-অভ্যুত্থানে জীবন দিয়েছিল, তাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।

নাহিদ ইসলাম বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পরই উচিত ছিল ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করে তাকে বিচারের মুখোমুখি করা। আমরা এখানে এসে জানতে পারলাম, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু শারীরিক অসুস্থতা দেখিয়ে আজ পদত্যাগ করেছেন। আমরা এই জুলাই পদযাত্রা থেকে বলছি, এই দুর্নীতিবাজ রাষ্ট্রপতি যাতে কোনোভাবেই সেফ এক্সিট বা নিরাপদে দেশ থেকে পালাতে না পারে—সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, এই ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করে বিচার করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নে আমরা সংসদের পাশাপাশি রাজপথে আছি। এই আন্দোলন সফল করতে আমরা নেত্রকোনাবাসীকে পাশে চাই।

এর আগে জেলার হাওর উপজেলা মোহনগঞ্জ ও খালিয়াজুরী সফর করেন এনসিপিনেতারা।

জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইফতেখার শামীমের সভাপতিত্বে জুলাই পদযাত্রা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

আরও বক্তব্য দেন জাতীয় ছাত্রশক্তি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব খান তালহা মোহাম্মদ রাফি, কেন্দ্রীয় সংগঠক সোহাগ মিয়া প্রীতম, জেলা এনসিপির সদস্য সচিব মো. ফাহিম রহমান খান পাঠান।

এনসিপি নাহিদ ইসলাম রাষ্ট্রপতি ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: এনসিপি

০৮ আগস্ট ২০২৬
জুলাই জাদুঘর থেকে ফেলানী-মোদিবিরোধী আন্দোলনের ছবি সরানো নিয়ে প্রশ্ন নাহিদের
০৬ আগস্ট ২০২৬
গ্যাসের দাম বৃদ্ধির পাঁয়তারা করলে গদিতে বসতে পারবেন না : নাহিদ ইসলাম
৩১ জুলাই ২০২৬
সালাউদ্দীন তানভীরকে আবারও অব্যাহতি দিল এনসিপি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট
  2. দুপুরের মধ্যে ইসিতে রাষ্ট্রপতির নাম পাঠাবে বিএনপি
  3. দুই বছরের মাথায় একই খাল ফের খনন, ৩০ টাকার গাছে ৫০১ টাকার ভাউচার
  4. ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা আজ
  5. জলাবদ্ধতায় কাজে আসেনি ১৪০ কোটি টাকার প্রকল্প, ডুবছে ভবদহ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x