Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
মো. কবির হোসেন, রাজবাড়ী
০৯:১৫, ২৭ জুলাই ২০২৬
আপডেট: ০৯:২০, ২৭ জুলাই ২০২৬
মো. কবির হোসেন, রাজবাড়ী
০৯:১৫, ২৭ জুলাই ২০২৬
আপডেট: ০৯:২০, ২৭ জুলাই ২০২৬
আরও খবর
চাঁদপুরে চুরি করতে গিয়ে ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু
রাজবাড়ী-ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ
রাজবাড়ীতে বাগান থেকে নিখোঁজ ২ সন্তানের জননীর মরদেহ উদ্ধার
পানির মোটর চুরির অভিযোগে কৃষককে পিটিয়ে হত্যা
চিকিৎসা শেষে ফেরা হলো না দাদি-নাতনির, ট্রেনে কাটা পড়ে গেল প্রাণ

রাজবাড়ীতে রেলসেতুতে ধাক্কা, মধুমতি এক্সপ্রেসের ছাদে থাকা যুবকের মৃত্যু

মো. কবির হোসেন, রাজবাড়ী
০৯:১৫, ২৭ জুলাই ২০২৬
আপডেট: ০৯:২০, ২৭ জুলাই ২০২৬
মো. কবির হোসেন, রাজবাড়ী
০৯:১৫, ২৭ জুলাই ২০২৬
আপডেট: ০৯:২০, ২৭ জুলাই ২০২৬

রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর রেলসেতুতে ধাক্কা লেগে মধুমতি এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণরত এক অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়েছে। পরে ট্রেনটি রাজবাড়ী রেলওয়ে স্টেশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ (জিআরপি) তার মরদেহ উদ্ধার করে।

রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস রাজবাড়ী রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর ট্রেনের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, নিহত যুবক ট্রেনের ছাদে অবস্থান করছিলেন। ট্রেনটি কালুখালী উপজেলার কালিকাপুর রেলসেতু অতিক্রম করার সময় সেতুর সঙ্গে তার মাথায় আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ট্রেনটি রাজবাড়ী স্টেশনে পৌঁছালে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

মো. মিজানুর রহমান আরও জানান, নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালিকাপুর রেলসেতুতে ট্রেনের ছাদে ভ্রমণকে কেন্দ্র করে এর আগেও একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। চলতি বছরের ১৯ মার্চ ও ২ জুন একই ধরনের পৃথক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছিল। সর্বশেষ এ ঘটনায় আবারও এক প্রাণহানির মধ্য দিয়ে ঝুঁকিপূর্ণভাবে ট্রেনের ছাদে ভ্রমণের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

স্থানীয়দের দাবি, এমন দুর্ঘটনা প্রতিরোধে ট্রেনের ছাদে যাত্রী ওঠা বন্ধে কার্যকর নজরদারি, আইন প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।

ট্রেন দুর্ঘটনা রাজবাড়ী ট্রেনের ধাক্কা মধুমতি এক্সপ্রেস যুবকের মৃত্যু

সংশ্লিষ্ট সংবাদ: ট্রেন দুর্ঘটনা

১৮ আগস্ট ২০২৬
চিকিৎসা শেষে ফেরা হলো না দাদি-নাতনির, ট্রেনে কাটা পড়ে গেল প্রাণ
২৭ জুলাই ২০২৬
রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের ৬ বগি লাইনচ্যুত : নিহত বেড়ে ২, তদন্ত কমিটি
০৭ জুন ২০২৬
ঝিনাইদহে আবারও মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সকালের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  2. কাঁদলেন মির্জা ফখরুল, সহযোদ্ধাদের কাছে চাইলেন ভোট ও দোয়া
  3. লঘুচাপ-ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  4. এসএসসির ১ লাখ ২২ হাজার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন
  5. ‘শহীদ রোকনের মৃত্যু সনদ চাইলে ডাক্তার ধমক দিয়ে দিতে অস্বীকার করে’
  6. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x