ঠাকুরগাঁয়ে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
প্রতীকী ছবি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রাঘাতে চা দোকানদারসহ দুজনের মৃত্যু হয়েছে।
আজ রোববার (২ আগস্ট) দুপুরে জেলার পীরগঞ্জ উপজেলার কুশারিগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন চা দোকানদার শান্তি রানী ও সুই রাম।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামানিক জানান, দুপুরে বৃষ্টির সময় শান্তি রানীর চায়ের দোকানে অবস্থান করছিলেন সুই রাম। এ সময় বজ্রাঘাতে দুজনেই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে যান। তখন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও