Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি
০৯:৩৫, ০৩ আগস্ট ২০২৬
আপডেট: ০৯:৩৯, ০৩ আগস্ট ২০২৬
আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি
০৯:৩৫, ০৩ আগস্ট ২০২৬
আপডেট: ০৯:৩৯, ০৩ আগস্ট ২০২৬
আরও খবর
কালিয়াকৈরকে ভিক্ষুকমুক্ত করতে ৫০ জনকে লটারিতে গাভি প্রদান
আয়নাঘর পরিদর্শনে গিয়ে কাঁদলেন তুলি
সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
যশোরে সংসদ সদস্যের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ
এমপি গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিলের দাবি এলাকাবাসীর

মাদক কারবারিদের নাম প্রকাশ করলেন এমপি, ধরিয়ে দেওয়ার আহ্বান

আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি
০৯:৩৫, ০৩ আগস্ট ২০২৬
আপডেট: ০৯:৩৯, ০৩ আগস্ট ২০২৬
আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি
০৯:৩৫, ০৩ আগস্ট ২০২৬
আপডেট: ০৯:৩৯, ০৩ আগস্ট ২০২৬
রোববার বিকেলে দীঘিনালা উপজেলার বেতছড়ি এলাকায় বন্যার্তদের মধ্যে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। ছবি : এনটিভি

খাগড়াছড়ির দীঘিনালায় মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজরা বিএনপির কেউ নন উল্লেখ করে একই সঙ্গে তিনি মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের ধরিয়ে দিতে বিএনপির নেতাকর্মীসহ স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন।

গতকাল রোববার (২ আগস্ট) বিকেলে দীঘিনালা উপজেলার বেতছড়ি এলাকায় বন্যার্তদের মধ্যে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়াদুদ ভূঁইয়া বলেন, কোনো চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী বা মাদক চোরাকারবারি বিএনপির লোক হতে পারে না। বিএনপির নাম ব্যবহার করে কোনো ধরনের চাঁদাবাজি বা মাস্তানি করা যাবে না। বিএনপির নেতাকর্মীদের দায়িত্ব এসব ব্যক্তিকে চিহ্নিত করে প্রতিহত করা।

সংসদ সদস্য বলেন, মাদকের কারণে এলাকার ছাত্রছাত্রী ও তরুণ সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পুলিশ যদি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়, তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

সংসদ সদস্য আরও বলেন, কারা এ উপজেলায় মাদকের কারবার করে, আমি তাদের নাম জানি। যারা চাঁদাবাজি করে, তাদের নামও জানি। এ সময় তিনি দীঘিনালার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে কয়েকজনের নাম উল্লেখ করেন।

তিনি অভিযোগ করেন, দীঘিনালা উপজেলা বিএনপির বর্তমান সভাপতির শ্যালক মেরুং এলাকার কবির হোসেন ইয়াবা ও গাঁজা ব্যবসার মূল হোতা। এ ছাড়া সাইফুল ইসলাম, হাবিল, হাবিবুর রহমান, জনি, মনোয়ার, আরিফ, সিয়াম, নূর আলম ও মহিউদ্দিনসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করেন তিনি। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও দাবি করেন সংসদ সদস্য।

ওয়াদুদ ভূঁইয়া আরও অভিযোগ করেন, দীঘিনালার জামতলী এলাকায় ‘সেভেন স্টার’ নামে একটি চক্র বিভিন্ন পণ্যবাহী গাড়ি থেকে চাঁদা আদায় করছে। চাঁদাবাজদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।

কাজুকো ভূঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় এবং মাল্টি সার্ভ ইন্টারন্যাশনালের (এমএসআই) ব্যবস্থাপনায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকুসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য মাদক কারবারি প্রকাশ

সংশ্লিষ্ট সংবাদ: সংসদ সদস্য

০১ আগস্ট ২০২৬
আয়নাঘর পরিদর্শনে গিয়ে কাঁদলেন তুলি
২৮ জুলাই ২০২৬
যশোরে সংসদ সদস্যের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ
২২ জুলাই ২০২৬
সংসদ সদস্য গাজী নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা বলছে ইসি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  2. মন্ত্রিসভায় পাহাড়ের কোনো প্রতিনিধিত্ব নেই : নাহিদ ইসলাম
  3. বেনজীর আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না, আইনজীবী নিয়োগ হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  4. আসাদুজ্জামান নুরের সহকারী হত্যা মামলায় গ্রেপ্তার
  5. ময়লার ডিপো নিয়ে বিরোধের জেরে গুলি : এজাহারনামীয় সব আসামি গ্রেপ্তার
  6. যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত ৩০

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x