Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:৩০, ০৪ আগস্ট ২০২৬
আপডেট: ০৫:৩০, ০৪ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:৩০, ০৪ আগস্ট ২০২৬
আপডেট: ০৫:৩০, ০৪ আগস্ট ২০২৬
আরও খবর
সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর : ডিএসসিসি প্রশাসক
২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা!
ঢাকার ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না : ডিএসসিসি প্রশাসক
ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপে ২ মাসে ১৪৬১ অভিযোগ
ফেসবুকে প্রতিবাদ জানিয়ে পোস্ট, চবি ছাত্রদল নেতাকে শোকজ

অনিয়মের কারণে ঠিকাদারকে শোকজ, গাইড ওয়াল পুনর্নির্মাণের নির্দেশ ডিএসসিসির

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:৩০, ০৪ আগস্ট ২০২৬
আপডেট: ০৫:৩০, ০৪ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:৩০, ০৪ আগস্ট ২০২৬
আপডেট: ০৫:৩০, ০৪ আগস্ট ২০২৬
ডিএসসিসি লোগো

রাজধানীর বেইলি রোডে চলমান ফুটপাত ও ড্রেনেজ উন্নয়নকাজে গুরুতর অনিয়ম ধরা পড়ায় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

একই সঙ্গে অননুমোদিতভাবে নির্মিত ৯ মিটার গাইড ওয়াল ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএসসিসি সূত্র জানায়, অঞ্চল-১-এর ১৯ নম্বর ওয়ার্ডের বেইলি রোডে অফিসার্স ক্লাব মোড় থেকে হেয়ার রোড পর্যন্ত ফুটপাত ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নকাজে চুক্তির শর্ত ও নির্ধারিত কারিগরি মান লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়।

সম্প্রতি ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বেইলি রোডের ২৪ নম্বর বাংলোর সামনে চলমান কাজ আকস্মিকভাবে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি দেখতে পান, ৯ মিটার গাইড ওয়াল নির্মাণে শিডিউল ও স্পেসিফিকেশন অনুযায়ী নির্ধারিত মানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়নি। এছাড়া সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী বা কার্য-সহকারীর উপস্থিতি ছাড়াই রাতের বেলায় সম্পূর্ণ অননুমোদিতভাবে ঢালাই কাজ পরিচালিত হচ্ছিল।

ডিএসসিসি জানায়, চুক্তি দলিলের গুণগত মান নিয়ন্ত্রণসংক্রান্ত শর্ত (জিসিসি সেকশন-৩) অনুযায়ী প্রতিটি উন্নয়নকাজে নির্ধারিত মানসম্পন্ন নির্মাণসামগ্রী ব্যবহার বাধ্যতামূলক।

কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদার সেই শর্ত লঙ্ঘন করায় চুক্তির জিসিসি ক্লজ-২৭ (রিজেকশন অব ওয়ার্কস) অনুযায়ী স্পেসিফিকেশন বহির্ভূত কাজটি তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়।

একই সঙ্গে ইতোমধ্যে নির্মিত অংশ ভেঙে অপসারণ করে পুনরায় মানসম্মতভাবে নির্মাণের নির্দেশ প্রদান করা হয়।

এ ঘটনায় পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) এবং চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান ডিআইসি অ্যান্ড এডব্লিউ(জেভি)কে তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে ডিএসসিসি। আজ সোমবার অঞ্চল-১-এর নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জয় স্বাক্ষরিত এ শোকজ নোটিশ জারি করা হয়।

ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, নগরীর উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম, নিম্নমানের নির্মাণ কিংবা দুর্নীতির সঙ্গে কোনো আপস করা হবে না। উন্নয়ন প্রকল্পে গুণগত মান নিশ্চিত করতে সিটি করপোরেশন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। তিনি আরও বলেন, জনস্বার্থে বাস্তবায়নাধীন সব উন্নয়নকাজে নির্ধারিত মান বজায় রাখতে আকস্মিক নৈশ পরিদর্শন অব্যাহত থাকবে এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে চুক্তি ও আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ডিএসসিসি ঠিকাদার শোকজ

সংশ্লিষ্ট সংবাদ: ডিএসসিসি

৩০ সেপ্টেম্বর ২০২৬
সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর : ডিএসসিসি প্রশাসক
২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকার ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না : ডিএসসিসি প্রশাসক
২৮ সেপ্টেম্বর ২০২৬
ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপে ২ মাসে ১৪৬১ অভিযোগ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পিবিআই-ডিবি-পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার
  2. সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পাচ্ছেন স্থায়ী ঠিকানাহীন মিশন আচার্য
  3. ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মাসুমকে বদলি
  4. ডিবি হেফাজতে মৃত্যু : হায়াতুলের রিভিউ আবেদনের শুনানি ২৯ নভেম্বর
  5. সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুলের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
  6. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x