Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
সুজন মনোয়ার, রংপুর (কাউনিয়া-পীরগাছা)
১৫:১৫, ০৪ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:১৬, ০৪ আগস্ট ২০২৬
সুজন মনোয়ার, রংপুর (কাউনিয়া-পীরগাছা)
১৫:১৫, ০৪ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:১৬, ০৪ আগস্ট ২০২৬
আরও খবর
তিস্তা সেতুর মধ্যবর্তী নদী রক্ষা বাঁধে ধস, আতঙ্কে স্থানীয়রা
মিঠাপুকুরে নারী উদ্যোক্তার খেজুর বাগানে চুরির অভিযোগ
এনটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর শিখার পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন
পীরগঞ্জে দুটি বিদ্যালয়ে শতভাগ ফেল
ফেরত গেল খাল খনন প্রকল্পের আড়াই কোটি টাকা

স্বেচ্ছাশ্রমে খালের কচুরিপানা অপসারণ, ৩ গ্রামের কৃষকের স্বস্তি

সুজন মনোয়ার, রংপুর (কাউনিয়া-পীরগাছা)
১৫:১৫, ০৪ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:১৬, ০৪ আগস্ট ২০২৬
সুজন মনোয়ার, রংপুর (কাউনিয়া-পীরগাছা)
১৫:১৫, ০৪ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:১৬, ০৪ আগস্ট ২০২৬
রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের তালুকশাহাবাজ গ্রামের গাজীরহাট জোড়া দিঘির পাড় সংলগ্ন সেতুর মুখে জমে থাকা কচুরিপানা অপসারণ করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। ছবি : এনটিভি অনলাইন

রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের তালুকশাহাবাজ গ্রামের গাজীরহাট জোড়া দিঘির পাড় সংলগ্ন সেতুর মুখে দীর্ঘদিন ধরে জমে থাকা কচুরিপানা নিজস্ব উদ্যোগে অপসারণ করেছে কাউনিয়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এই সামাজিক ও স্বেচ্ছাশ্রমমূলক উদ্যোগের ফলে তিনটি গ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হয়ে চলতি আমন চাষাবাদে স্বস্তি ফিরবে বলে আশা করছেন স্থানীয় কৃষকরা।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে এই বিশেষ কচুরিপানা অপসারণ কর্মসূচির আয়োজন করা হয়। কাউনিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক শাহিনুর আলমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।

স্থানীয় বাসিন্দা ও কৃষকদের সাথে কথা বলে জানা যায়, গাজীরহাট জোড়া দিঘির পাড়ের সেতুর মুখটিতে দীর্ঘদিন ধরে ঘন কচুরিপানা আটকে থাকার কারণে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর ফলে আশপাশের তিনটি গ্রামের বিস্তীর্ণ আবাদি জমিতে কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হয়। জলাবদ্ধতার কারণে চলতি আমন মৌসুমে অনেক কৃষকই সঠিক সময়ে ধানের চারা রোপণ করতে পারছিলেন না। এতে ফলন বিপর্যয় ও বড় ধরনের আর্থিক লোকসানের শঙ্কায় ছিলেন তারা।

বালাপাড়া ইউনিয়ন বিএনপির সহ-কোষাধ্যক্ষ ও দপ্তরে নিযুক্ত ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ বলেন, গণমাধ্যমে স্থানীয় কৃষকদের দুর্ভোগের খবর উঠে আসার পরপরই উপজেলা বিএনপির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সেতুর মুখের বাধা অপসারণের ফলে এখন পানি দ্রুত নেমে যাচ্ছে, যা কৃষকদের নিরবচ্ছিন্নভাবে আমন চাষে সহায়তা করবে।

রংপুর স্বেচ্ছাশ্রম কচুরিপানা অপসারণ

সংশ্লিষ্ট সংবাদ: রংপুর

১৩ আগস্ট ২০২৬
তিস্তা সেতুর মধ্যবর্তী নদী রক্ষা বাঁধে ধস, আতঙ্কে স্থানীয়রা
১৩ আগস্ট ২০২৬
মিঠাপুকুরে নারী উদ্যোক্তার খেজুর বাগানে চুরির অভিযোগ
১০ আগস্ট ২০২৬
ফেরত গেল খাল খনন প্রকল্পের আড়াই কোটি টাকা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  2. রাজধানীর মগবাজারে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট
  3. রিমান্ড শেষে কারাগারে সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান
  4. ডিএসসিসির ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসব শুরু
  5. রাতের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. ২ দিন ধরে গ্যাস নেই কুমিল্লায়, কবে আসবে জানে না কর্তৃপক্ষ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x