Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:৩০, ০৪ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:৩৫, ০৪ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:৩০, ০৪ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:৩৫, ০৪ আগস্ট ২০২৬
আরও খবর
বাংলাদেশ-ভারত বাণিজ্য সম্পর্ক জোরদারে সীমান্ত হাট চালুর আলোচনা
ভারত ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর নির্দেশ ট্রাম্পের
রাজশাহীর মাছ বিদেশে রপ্তানি হবে : ভূমিমন্ত্রী
স্থায়ীভাবে গ্যাস-বিদ্যুতের সংকট কাটাতে দুই বছর লাগবে : বাণিজ্যমন্ত্রী
সিইপিএ স্বাক্ষর

দক্ষিণ কোরিয়ার বাজারে ৯৭ শতাংশ পণ্যে শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:৩০, ০৪ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:৩৫, ০৪ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:৩০, ০৪ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:৩৫, ০৪ আগস্ট ২০২৬
সচিবালয়ে মঙ্গলবার বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সিইপিএ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর যৌথ সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি : বাসস

দক্ষিণ কোরিয়ার বাজারে রপ্তানি হওয়া ৯৭ শতাংশ পণ্য অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার ৮৭ শতাংশ পণ্যের জন্য অগ্রাধিকারমূলক বাজারসুবিধা দেবে। এর মধ্যে নির্বাচিত কৃষিপণ্য, প্লাস্টিক এবং কমপ্লিটলি নকড ডাউন (সিকেডি) পণ্যও রয়েছে।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিইপিএ) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর যৌথ সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, সিইপিএ বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন। এটি নতুন কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করবে।

মন্ত্রী আরও জানান, দক্ষিণ কোরিয়ার সঙ্গে এই চুক্তির ফলে তৈরি পোশাক, চামড়াজাত ও পাটজাত পণ্যসহ বাংলাদেশের প্রধান রপ্তানি খাতগুলো দক্ষিণ কোরিয়ার বাজারে আরও সহজে প্রবেশের সুযোগ পাবে। পাশাপাশি রপ্তানি বহুমুখীকরণ এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের জন্য অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার নিশ্চিত হওয়া দেশের জন্য একটি বড় মাইলফলক। এর মাধ্যমে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশের বাণিজ্যিক সক্ষমতা ধরে রাখা এবং বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে সিইপিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

খন্দকার আব্দুল মুক্তাদির জানান, বাংলাদেশ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্য নিয়েছে। এ লক্ষ্য অর্জনে শুধু অভ্যন্তরীণ সম্পদের ওপর নির্ভর করা সম্ভব নয়। তাই উন্নত প্রযুক্তি ও মানসম্পন্ন বিদেশি বিনিয়োগ আকর্ষণ অপরিহার্য।

দক্ষিণ কোরিয়াকে প্রায় ২ ট্রিলিয়ন ডলারের প্রযুক্তিনির্ভর অর্থনীতি হিসেবে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, এই চুক্তির মাধ্যমে সেমিকন্ডাক্টর, তথ্যপ্রযুক্তি, জাহাজ নির্মাণ, শিপ রিসাইক্লিং এবং লাইট ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন খাতে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ বাড়বে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইও হান-কু বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করে বলেন, অল্প সময়ের মধ্যে এ চুক্তি সম্পন্ন করতে পারা বাংলাদেশের জন্য একটি বড় সাফল্য।

ইও হান-কু বলেন, এতদিন দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক মূলত তৈরি পোশাক খাতকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। এখন তা শিল্প সহযোগিতা, প্রযুক্তি ও বিনিয়োগসহ আরও বিস্তৃত ক্ষেত্রে সম্প্রসারিত হবে।

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীর কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী ইও হান-কু বলেন, দক্ষ মানবসম্পদের কারণে বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলোর জন্য একটি সম্ভাবনাময় উৎপাদনকেন্দ্রে পরিণত হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে উৎপাদন করে নিজ দেশের পাশাপাশি বিশ্বের অন্যান্য বাজারেও পণ্য রপ্তানির সুযোগ পাবে।

চুক্তি নিয়ে আলোচনার সময়কাল সম্পর্কে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিইপিএ নিয়ে আলোচনা তড়িঘড়ি করে নয়, বরং অত্যন্ত দক্ষতার সঙ্গে সম্পন্ন হয়েছে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এ ধরনের বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে সাধারণত ১০ থেকে ২০ বছর সময় লাগে। কিন্তু সরকারের ধারাবাহিক প্রচেষ্টায় মাত্র ছয় মাসেই আলোচনা শেষ করা সম্ভব হয়েছে।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, পুরো আলোচনায় দেশীয় শিল্পের স্বার্থ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংরক্ষণ করা হয়েছে। স্বচ্ছতা নিশ্চিত করতে সিইপিএর পূর্ণাঙ্গ পাঠও প্রকাশ করা হবে, যাতে সব অংশীজন চুক্তির বিষয়বস্তু ও দীর্ঘমেয়াদি সুফল সম্পর্কে অবগত হতে পারেন।

উভয় দেশই আশা প্রকাশ করেছে, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হবে। পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি হবে।

দক্ষিণ কোরিয়া রপ্তানি বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
১০ মার্চ ২০২৬
দক্ষিণ কোরিয়া থেকে সামরিক সরঞ্জাম সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র
১৯ ফেব্রুয়ারি ২০২৬
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন কারাদণ্ড
১৬ জানুয়ারি ২০২৬
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে পাঁচ বছরের কারাদণ্ড
১২ ডিসেম্বর ২০২৫
ইংরেজি বিষয়ে কঠিন প্রশ্নের অভিযোগ, প্রধান পরীক্ষকের পদত্যাগ
২১ অক্টোবর ২০২৫
তেলাপোকা আতঙ্কে তরুণীর কাণ্ড, প্রাণ গেল একজনের
০৬ সেপ্টেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার নাগরিকদের বিষয়ে দ্রুত ব্যবস্থার তাগিদ কোরিয়ার
২৫ আগস্ট ২০২৫
ট্রাম্পের সঙ্গে প্রথমবারের মতো বৈঠকে বসছেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট
২০ জুলাই ২০২৫
দক্ষিণ কোরিয়ায় বন্যা ও ভূমিধসে ১৪ জন নিহত
২৫ জুন ২০২৫
দক্ষিণ কোরিয়ায় নিষিদ্ধ কুকুরের মাংস, খামারিদের মাথায় হাত
০৪ জুন ২০২৫
দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে-মিয়ং
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার
  2. আলোচিত হিরন হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন
  3. লঘুচাপ-ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  4. রাজনৈতিক প্রতিহিংসায় কেউ যেন জেলে না থাকে, তা নিশ্চিত করা হবে : শামা ওবায়েদ
  5. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. যৌতুক মামলায় আইনজীবী ও আসামিকে বাদী পক্ষের মারধর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x