Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:১৫, ০৬ আগস্ট ২০২৬
আপডেট: ২১:৩৬, ০৬ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:১৫, ০৬ আগস্ট ২০২৬
আপডেট: ২১:৩৬, ০৬ আগস্ট ২০২৬
আরও খবর
সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা ৭ দিনের রিমান্ডে
নৌবাহিনীর সাবেক প্রধান মাহবুব আলী খানের সমাধিতে ডিএনসিসি প্রশাসকের শ্রদ্ধা
নৌবাহিনীর সাবেক প্রধান মাহবুব আলী খানের শাহাদৎবার্ষিকী আজ
নৌবাহিনীর সাবেক প্রধান মাহবুব আলী খানের শাহাদৎবার্ষিকী কাল
রমিজ হত্যা : সাবেক এমপি নজরুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

সাবেক নৌ প্রধান মাহবুব আলী খানের শাহাদাতবার্ষিকী পালিত

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:১৫, ০৬ আগস্ট ২০২৬
আপডেট: ২১:৩৬, ০৬ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:১৫, ০৬ আগস্ট ২০২৬
আপডেট: ২১:৩৬, ০৬ আগস্ট ২০২৬
সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহষ্পতিবার সকালে তার কবরে পুষ্পমাল্য অর্পণ করেন তার দুই মেয়ে শাহিনা খান জামান ও ডা. জুবাইদা রহমান এবং নাতনি ব্যারিস্টার জাইমা রহমানসহ মরহুমের পরিবারের সদস্যরা। ছবি : বিএনপির ফেসবুক পেজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর ও ডা. জুবাইদা রহমানের বাবা, সাবেক নৌবাহিনী প্রধান ও মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে।

মাহবুব আলী খান কর্মজীবনে নৌবাহিনী প্রধান এবং যোগাযোগ ও কৃষিমন্ত্রী থাকাকালে দেশের জন্য তার অবদান ছিল অপরিসীম। শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার সততা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম, দানশীলতা ও ত্যাগের অনবদ্য জীবনের প্রতি শ্রদ্ধা জানাতে দেশে ও বিদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহষ্পতিবার (৬ আগস্ট) সকালে তার কবরে পুষ্পমাল্য অর্পণ করেছেন তার দুই মেয়ে শাহিনা খান জামান ও ডা. জুবাইদা রহমান এবং নাতনি ব্যারিস্টার জাইমা রহমানসহ মরহুমের পরিবারের সদস্যরা।

সকালে বনানীর সামরিক কবরস্থানে যান মাহবুব আলী খানের পরিবারের সদস্যরা। সেখানে তারা পরিবারের পক্ষ থেকে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং মোনাজাতে অংশ নেন। এ উপলক্ষে সামরিক কবরস্থান প্রাঙ্গণে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডিতে তার বাসভবন ‘মাহবুব ভবনে’ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ১৯৭৯ সালে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালের ৬ আগস্ট তিনি মারা যান।

মাহবুব আলী খান বিএনপি চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর। তার স্ত্রী সৈয়দ ইকবাল মন্দ বানু। তাদের দুই মেয়ে শাহিনা খান জামান ও ডা. জুবাইদা রহমান।

সকালে মাহবুব আলীর সমাধিতে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ এবং দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়াও বাদ যোহর নৌবাহিনীর বিভিন্ন মসজিদে মরহুমের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নৌবাহিনীর সদস্যরা তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে শরিক হন।

সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। বৃহষ্পতিবার সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে ডিএনসিসি প্রশাসক মরহুম মাহবুব আলী খানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মো. হুমায়ুন কবির এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনটি উপলক্ষে ছিন্নমূল শিশু-কিশোরদের প্রতিষ্ঠান ‘সুরভি’-তে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ রাজধানীর বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এছাড়াও ঢাকাস্থ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় পবিত্র কুরআন খতম, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এদিকে সিলেটের বিরাহিমপুরে নিজ বাসভবনে বাদ জোহর পরিবারের পক্ষ থেকে দোয়া ও আলোচনা সভা এবং তবারক বিতরণ করা হয়। এছাড়াও  বাদ আসর পরিবারের পক্ষ থেকে হযরত শাহজালাল (রা.) ও হযরত শাহ পরান (রা.) দরগাহ মসজিদে খতমে কুরআন, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ করা হয়েছে।

মাহবুব আলী খান সাবেক নৌবাহিনী প্রধান

সংশ্লিষ্ট সংবাদ: মাহবুব আলী খান

০৫ আগস্ট ২০২১
সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচি
সর্বাধিক পঠিত
  1. রাষ্ট্রপতি নির্বাচনে যে কারণে ভোট দেননি রুমিন ফারহানা
  2. বিদ্যালয়ের বাথরুম থেকে হাত-পা বাঁধা অবস্থায় স্কুলছাত্রী উদ্ধার
  3. রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
  4. বিয়ের কথা বলে ডেকে হত্যার পর পোড়ানো হয় মরদেহ, গ্রেপ্তার ২
  5. ১০ টাকায় সিম কিনে প্রতারণার ফাঁদে গৃহবধূ
  6. ঢাকার যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে আজ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x