ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৪, মামলা ৩৫
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৫০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৪, লালবাগ বিভাগ ৩৯, ওয়ারী বিভাগ ৫৫, মতিঝিল বিভাগ ৭২, তেজগাঁও বিভাগ ৬৬, মিরপুর বিভাগ ১৪৪, গুলশান বিভাগ ৪৭, উত্তরা বিভাগ ৪০ ও গোয়েন্দা বিভাগ ৭ জনকে গ্রেপ্তার করেছে।
এসময় তাদের কাছ থেকে একটি পানির মটর, পাঁচটি মোবাইল ফোন, একটি মানিব্যাগ, ৩টি ফয়েল পেপার, একটি গ্যাস লাইট, একটি দশ টাকার নোট, মাদক বিক্রির নগদ ৮ হাজার ৭৫০ টাকা, ২২ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, একটি কেঁচি, একটি ইলেকট্রিক শর্ট দেওয়ার যন্ত্র, একটি চাকু, একটি সুইচ গিয়ার, একটি হ্যাক্সো ব্লেড, ২৯ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ২২৫ পিস ইয়াবা, ৩৫ গ্রাম হেরোইন এবং ৪৮ বোতল এস্কাফ সিরাপ (ফেনসিডিল) উদ্ধার করা হয়।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)