Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:১৫, ০৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:৫২, ০৯ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:১৫, ০৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:৫২, ০৯ আগস্ট ২০২৬
আরও খবর
কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী
কাল থেকে কলকারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ মিলবে : প্রধানমন্ত্রী
জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী
কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়াতে হবে : প্রধানমন্ত্রী
লিফট রেখে সিঁড়ি বেয়ে বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশের মানুষকে দেখে রাখা সরকারের দায়িত্ব : প্রধানমন্ত্রী

এনটিভি অনলাইন ডেস্ক
১৬:১৫, ০৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:৫২, ০৯ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:১৫, ০৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:৫২, ০৯ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের সমুদ্রসৈকতে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেন। ছবি : বিটিভির সৌজন্যে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ এই সরকারকে নির্বাচিত করেছে। কাজেই এ সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের পাশে থাকা। এই সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের সুখে-দুঃখে থাকা। এ সরকারের দায়িত্ব হচ্ছে এদেশের মানুষকে দেখে রাখা।

আজ শনিবার (৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের সমুদ্রসৈকতে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন সরকারপ্রধান।

সমাবেশে আগতদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আমার আপনাদের সঙ্গে আজকে দেখা হয়ে খুব ভালো লাগছে। আর বিশেষ করে ভালো লাগছে, এই এলাকায় কয়দিন আগে যে বন্যা হলো অতিবৃষ্টির কারণে, এই বন্যায় বহু মানুষের ঘরবাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। যাই হোক, আল্লাহর রহমতে আমরা ১০০ গরিব-দুঃস্থ পরিবারকে আজকে ঘরের চাবি হাতে উঠিয়ে দিতে পেরেছি। এ ছাড়া অনেক দুঃস্থ মানুষকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা করেছি। কিছু দুঃস্থ নারীকে আমরা চাল দিয়েও সহযোগিতা করেছি।

তারেক রহমান বলেন, এই সরকারকে আপনারা নির্বাচিত করেছেন, এই বাংলাদেশের মানুষ এই সরকারকে নির্বাচিত করেছে। কাজেই এই সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের পাশে থাকা। এই সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের সুখে-দুঃখে থাকা। এ সরকারের দায়িত্ব হচ্ছে এদেশের মানুষকে দেখে রাখা। এ সরকারের দায়িত্ব হচ্ছে এদেশের মা-বোনদের পাশে থাকা। এই সরকারের দায়িত্ব হচ্ছে এদেশের সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা করা। এ সরকারের দায়িত্ব হচ্ছে এদেশের মানুষ যারা অসুস্থ হবে, তাদেরকে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া। এ সরকারের দায়িত্ব হচ্ছে এই দেশের তরুণ সমাজ, যুবক সমাজ, নারী হোক, পুরুষ হোক তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।

প্রধানমন্ত্রী বলেন, প্রিয় ভাই-বোনেরা এজন্যই আপনারা দেখেছেন, নির্বাচনের সময় আমরা বলেছিলাম—বিএনপি যদি আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের ভোটে সরকার গঠনে সক্ষম হয়, তাহলে আমরা মূল কয়েকটি কাজে হাত দেবো। তার মধ্যে একটি কাজ ছিল এদেশের মায়েদেরকে সহযোগিতা করার জন্য এদেশের নারীরা যাতে স্বাবলম্বী হতে পারে, সেজন্য আমরা বলেছিলাম—আমরা ফ্যামিলি কার্ড ঘরে ঘরে পৌঁছাব। আপনারা দেখেছেন, সরকার গঠন এক মাসের মধ্যে আমরা সেই ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্টের কাজে হাত দিয়েছিলাম। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে পাইলট প্রজেক্টের কাজ শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা সমগ্র বাংলাদেশে এ বছর ২০২৬-২৭ অর্থবছরে আমরা প্রায় ৪১ লাখ পরিবারের মায়ের হাতে আমরা এ ফ্যামিলি কার্ড তুলে দেবো। ইনশআল্লাহ আপনাদেরও এ এলাকায় এই অঞ্চলে এই উপজেলার মধ্যে ১০ থেকে ১২ হাজার পরিবারের হাতে আমরা ফ্যামিলি কার্ড এ অর্থবছরের মধ্যে তুলে দেবো। আগামী চার বছর ধরে এটি চলবে, আরও অনেক মা-বোনেরা এই ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন।

তারেক রহমান বলেন, কেন আমরা ফ্যামিলি কার্ড দিয়েছিলাম? আমাদের ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্দেশ্য ছিল যাতে ভাইদের পাশাপাশি যাতে বোনেরাও সংসারের হাল ধরতে পারে। তারা যেন একটি স্বাবলম্বী পরিবার গড়ে তুলতে পারে, সন্তানদের লেখাপড়া দেখতে পারে। সন্তানদের যাতে স্বাস্থ্যসেবা দিতে পারে মায়েরা। মায়েদের হাতকে শক্তিশালী করার জন্য আমরা এ ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছি। শুধু ফ্যামিলি কার্ডই নয়, ফ্যামিলি কার্ডের পাশাপাশি আমরা কৃষক কার্ডেরও ব্যবস্থা করেছি। এই যে বাঁশখালির কিছু অংশে লবণ চাষি ভাইয়েরা আছে। শুধু যে যারা ধান-পাট বা অন্যান্য শাকসবজি বা অন্যান্য ফসল চাষ করে, তারাই যে শুধু কৃষক কার্ড পাবে তা নয়। এমনকি লবণ চাষি ভাই যারা আছেন ইনশাআল্লাহ তাদের হাতে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব।

প্রধানমন্ত্রী তারেক রহমান
১৩ সেপ্টেম্বর ২০২৬
কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়াতে হবে : প্রধানমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬
লিফট রেখে সিঁড়ি বেয়ে বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬
নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর ফেনী সফরের তারিখ পরিবর্তন
১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন প্রধানমন্ত্রীর
১২ সেপ্টেম্বর ২০২৬
৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে : প্রধানমন্ত্রী
১২ সেপ্টেম্বর ২০২৬
তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব : প্রধানমন্ত্রী
১০ সেপ্টেম্বর ২০২৬
বাক স্বাধীনতা যেন বাক শালীনতার সীমা লঙ্ঘন না করে : প্রধানমন্ত্রী
১০ সেপ্টেম্বর ২০২৬
প্রাণীকে আঘাত না করে তাদের প্রতি মমত্ববোধ দেখাতে হবে : প্রধানমন্ত্রী
১০ সেপ্টেম্বর ২০২৬
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গাজীপুরে নারীর মরদেহের একাংশ বস্তাবন্দি আরেকাংশ স্যুটকেসে, রহস্য উদঘাটন
  2. মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামীকাল
  3. জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী
  4. দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর : স্পিকার
  5. ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
  6. যমুনায় বালুবোঝাই বাল্কহেড ডুবি, দুদিনেও খোঁজ মিলেনি দুজনের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x