Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৪০, ০৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:৪৬, ০৯ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৪০, ০৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:৪৬, ০৯ আগস্ট ২০২৬
আরও খবর
রাজধানীতে যানজট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী
চাকরি পেলেন জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের ৭৪ জন
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ
নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিএনপির সব ক্ষমতার উৎস জনগণ : তারেক রহমান

এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৪০, ০৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:৪৬, ০৯ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৪০, ০৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:৪৬, ০৯ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের সমুদ্রসৈকতে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেন। ছবি : বিটিভির সৌজন্যে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সব ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। জনগণের সমর্থন থাকলে আমরা তাদের স্বার্থের প্রত্যেকটি কর্মসূচি আল্লাহর রহমতে বাস্তবায়ন করতে সক্ষম হব। আজকের এ জনসভায় আমরা যেভাবে দুঃস্থ মানুষকে সহযোগিতা করেছি, এই সাহায্য এবং সহযোগিতাকে আমরা পরিবর্তন করতে চাই কর্মসংস্থানের মাধ্যমে।

আজ শনিবার (৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের সমুদ্রসৈকতে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, আমরা জানি, বিগত স্বৈরাচার আমলে এদেশের জ্বালানি বা বিদ্যুৎ খাতকে গুটিসংখ্যক ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছিল। তাদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, যা এদেশের মানুষের পক্ষে নয়। সেই জ্বালানি ব্যবস্থা বা বিদ্যুৎ ব্যবস্থা গুটিকয়েক মানুষকে সুবিধা দিয়েছিল। যদি জনগণের স্বার্থে সেই পরিকল্পনা করতে হয় তাহলে স্বাভাবিকভাবে কিছু সময়ের প্রয়োজন। আমরা ইতোমধ্যে তার কাজে হাত দিয়েছি। ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশের মানুষের সামনে আগামী ১০ বছর আমাদের জ্বালানি পরিকল্পনা কী হবে, আগামী ১০ বছর বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা কী হবে, সেই প্রস্তাবনা আমরা জাতীয় সংসদে উপস্থাপন করব। জাতীয় সংসদে উপস্থাপন করব। আমরা সেই পরিকল্পনা দিয়ে কাজ শুরু করব।

তারেক রহমান বলেন, আমরা খেয়াল করেছি, বিগত কিছুদিন ধরে কিছু মানুষ এ ব্যাপারে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই, বিএনপি সরকার সংসদে পরিকল্পনা উপস্থাপন করবে। আপনাদের যদি পরিকল্পনা থাকে, আসুন জনগণের সামনে তা উপস্থাপন করুন। কিন্তু বিভ্রান্তিকর কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি করবেন না। বিভ্রান্তিকর কথা বলে জনগণের শান্তি নষ্ট করবেন না।

তারেক রহমান বলেন, এদেশের স্বাধীনতার ৫০ বছরের উপরে হয়ে গেছে। এখন জনগণের জন্য কাজ করার সময়, এখন দেশ গঠনে কাজ করার সময়। পৃথিবীর বহু দেশ আমাদের পরে স্বাধীন হয়েছে, কিন্তু তারা কাজ করার মাধ্যমে পরিশ্রম করার মাধ্যমে তাদের দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। কাজেই আর পেছনে থাকা যাবে না আর পেছনে পড়ে থাকা যাবে না। এখন একটিই লক্ষ্য, একটিই উদ্দেশ্য—জনগণের জীবনমান উন্নত করা, দেশের ভাগ্যের পরিবর্তন করা।

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রিয় ভাই-বোনেরা, আমি আপনাদের সামনে যেসব পরিকল্পনা তুলে ধরেছি, আপনারা কি মনে করেন এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত করা সম্ভব হলে দেশের জনগণের ভাগ্য এবং দেশের ভাগ্য পরিবর্তন হবে? আমরা সঠিক পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা সবসময় বলি, আমাদের অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সব ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। জনগণের সমর্থন থাকলে আমরা প্রত্যেকটি জনগণের স্বার্থের কর্মসূচি ইনশআল্লাহ আল্লাহর রহমতে বাস্তবায়ন করতে সক্ষম হব।

তারেক রহমান বলেন, আজকের এই জনসভায় আমরা যেভাবে দুঃস্থ মানুষকে সহযোগিতা করেছি, এই সাহায্য এবং সহযোগিতাকে আমরা পরিবর্তন করতে চাই কর্মসংস্থানের মাধ্যমে। সেটি দেশের ভেতরে হোক বা আমাদের তরুণ সমাজের সদস্যদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে প্রেরণ করেই হোক না কেন, অর্থাৎ আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত শ্রমিকের হাতে রূপান্তর করতে চাই। আমরা যাতে প্রত্যেকটি মানুষ দেশ গঠনে ভূমিকা রাখতে পারি, যাতে করে প্রত্যেকটি মানুষ নিজের হাতের পরিশ্রমের মাধ্যমে নিজের এবং পরিবারের ভাগ্যের পরিবর্তন করতে পারে, আমরা সেই বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা সেই বাংলাদেশের জন্য অপেক্ষা করেছি, কিন্তু অপেক্ষা করলে বসে থাকলে চলবে না। আমাদেরকে কাজ করতে হবে। আমাদের ফসলের উৎপাদন বৃদ্ধি করতে হবে। আমাদেরকে মিল-কারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান এবং শিল্পের বিপ্লব ঘটাতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, প্রিয় ভাই-বোনেরা, আসুন আজকের এই জনসভায় আমরা সেই শপথ গ্রহণ করি, সেই প্রতিজ্ঞা গ্রহণ করি—বাংলাদেশের মানুষ আর বিভ্রান্ত হবে না বিভ্রান্তকারীদের কোনোরকম প্ররোচনায়। বাংলাদেশের মানুষ এখন সামনের দিকে যাবে। বাংলাদেশের মানুষ নিজেদের ভাগ্যের পরিবর্তন করবে। বাংলাদেশের মানুষ একই সঙ্গে তার দেশের ভাগ্যের পরিবর্তন করবে। সেই জন্যই আমরা বলি—করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।

প্রধানমন্ত্রী তারেক রহমান

সংশ্লিষ্ট সংবাদ: প্রধানমন্ত্রী

২৯ আগস্ট ২০২৬
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী
২৯ আগস্ট ২০২৬
চাকরি পেলেন জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের ৭৪ জন
২৯ আগস্ট ২০২৬
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
  2. হাসনাতের বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ
  3. অবৈধ অটোরিকশা বন্ধে গুলশান-বনানীবাসীর পাঁচ দফা দাবি
  4. রাশিয়ায় বিস্ফোরণে নিহত জাকিরের বাড়িতে শোকের মাতম
  5. মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে ধাক্কা, প্রাণ গেল দুই বন্ধুর
  6. ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে ২০ কিলোমিটার যানজট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x