Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
আমিনুল খন্দকার, বান্দরবান (আলিকদম-লামা)
১০:৫০, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ১০:৫৪, ১১ আগস্ট ২০২৬
আমিনুল খন্দকার, বান্দরবান (আলিকদম-লামা)
১০:৫০, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ১০:৫৪, ১১ আগস্ট ২০২৬
আরও খবর
গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৫৫ মামলা, গ্রেপ্তার ৪৮৮
ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ১৭৩০ মামলা
শিশুকে অপহরণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
মানবপাচার মামলায় পাঁচজনের ১০ বছরের কারাদণ্ড
সরকারি হাসপাতালের কার্যক্রম তদারকিতে কর্মকর্তা নিয়োগ

বন কর্মকর্তা ও ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দিয়ে টাকা আদায়ের অভিযোগ

আমিনুল খন্দকার, বান্দরবান (আলিকদম-লামা)
১০:৫০, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ১০:৫৪, ১১ আগস্ট ২০২৬
আমিনুল খন্দকার, বান্দরবান (আলিকদম-লামা)
১০:৫০, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ১০:৫৪, ১১ আগস্ট ২০২৬

বান্দরবানের লামায় বন বিভাগের কর্মকর্তা ও গাছ ব্যবসায়ীদের বিরুদ্ধে একের পর এক মামলা এবং ভিত্তিহীন অভিযোগ দিয়ে হয়রানির ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে মো. উসমান গনি নামে এক ব্যক্তির বিরুদ্ধে। উসমান গনি লামা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকার বাসিন্দা। 

লামা বন বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৯ জুন আলীকদম উপজেলার তৈন রেঞ্জের কাঁকড়াঝিরি এলাকায় সংরক্ষিত বনের সেগুনগাছ কাটার সময় বন বিভাগের টহল দলের হাতে ধরা পড়েন তিনি। পরে সরকারি বনভূমিতে অবৈধভাবে প্রবেশ করে গাছ কাটার অভিযোগে তার বিরুদ্ধে বন মামলা করা হয়। মামলায় তিনি দীর্ঘদিন কারাগারেও ছিলেন। বর্তমানে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, গত ১৬ জুলাই উসমান গনি বাদী হয়ে বান্দরবানের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩-এ লামা বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, রেঞ্জ কর্মকর্তা কে এম কবির উদ্দিন, গাছ ব্যবসায়ী রেজাউল করিম বাবলু ও রিকশাচালক রশিদ আহমদের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি সিআর মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে।

এর আগে ২০২৫ সালের ১ সেপ্টেম্বর লামার গাছ ব্যবসায়ী ওমর ফারুক বেচু, আব্দুল জলিল, দেলোয়ারসহ অজ্ঞাতনামা আরও তিন-চারজনের বিরুদ্ধে মামলা করেন উসমান গনি। মামলাটির তদন্ত শেষে একই বছরের ৩০ ডিসেম্বর আদালতে প্রতিবেদন দেন তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মো. সালাহ উদ্দিন। প্রতিবেদনে মামলার অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়। পরে আদালত মামলাটি খারিজ করে দেন।

এ ছাড়া ২০২৫ সালের ২৫ নভেম্বর তৈন রেঞ্জের কর্মকর্তা খন্দকার আরিফুল ইসলামসহ গাছ ব্যবসায়ী ও দুই শ্রমিকের বিরুদ্ধে থানায় জিডি করেন উসমান গনি। পরে সেটি আদালতের মাধ্যমে নন-জিআর মামলায় রূপ নেয়। 

মামলার ২ নম্বর বিবাদী ও গাছ ব্যবসায়ী রেজাউল করিম বাবলু অভিযোগ করেন, উসমান গনি তার কাছ থেকে তিন দফায় মোট ১ লাখ ৭৫ হাজার টাকা নিয়েছেন। টাকা নেওয়ার সময় দুইবার লিখিত অঙ্গীকারনামা এবং একবার মৌখিক অঙ্গীকার করেন তিনি। লিখিত অঙ্গীকারনামায় ভবিষ্যতে কোনো মামলা-মোকদ্দমা করবেন না বলেও উল্লেখ করেন বলে দাবি বাবলুর।

গাছ ব্যবসায়ী ওমর ফারুক বেচু বলেন, উসমান গনি একজন বনদস্যু। সে সবসময় গাছ চুরির সঙ্গে সম্পৃক্ত থাকে। তাকে অনেকবার এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে। কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে আমারসহ অসংখ্য ব্যবসায়ীর বিরুদ্ধে হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলা করেছে। আমরা তার অত্যাচারে অতিষ্ঠ।

মামলা দিয়ে হয়রানি ও টাকা আদায়ের অভিযোগের বিষয়ে উসমান গণি বলেন, আমার বিরুদ্ধে বন বিভাগ মামলা দিয়েছে, তাই আমিও মামলা করেছি- তাতে কী হয়েছে? আমি ব্যবসায়ীদের কাছ থেকে কোনো টাকা-পয়সা নিইনি।

লামা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা কে এম কবির উদ্দিন বলেন, আমি ২০২৫ সালের ৭ ডিসেম্বর লামায় যোগদান করি। অথচ ৯ ডিসেম্বর উসমান আমার বিরুদ্ধে অভিযোগ করে যে, আমি নাকি তাকে লামা বাজার থেকে তুলে নিয়ে মারধর করেছি। এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি তখন তাকে চিনতামই না। আমাকে হয়রানি করতেই এ মামলা করা হয়েছে।

তৈন রেঞ্জের কর্মকর্তা খন্দকার আরিফুল ইসলাম বলেন, উসমান গনির বিরুদ্ধে বন আইনে মামলা হওয়ার পর থেকে তিনি বন বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা ও কাল্পনিক অভিযোগ দিয়ে হয়রানি করে আসছেন। এ কাজে একটি চিহ্নিত বনদস্যু চক্র তাকে উসকে দিচ্ছে।

বান্দরবান বন কর্মকর্তা ব্যবসায়ী মামলা

সংশ্লিষ্ট সংবাদ: বান্দরবান

১৭ আগস্ট ২০২৬
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার বিজিবির
১৬ আগস্ট ২০২৬
ধসে পড়া দুই সেতু সংস্কারের উদ্যোগ নেই, দুর্ভোগে হাজারো মানুষ
৩১ জুলাই ২০২৬
বান্দরবানে পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সরকারি হাসপাতালের কার্যক্রম তদারকিতে কর্মকর্তা নিয়োগ
  2. পার্কিং নিয়ে কথা কাটাকাটি, পিস্তল বের করে গুলি  
  3. প্রেমিকার মৃত্যুর খবর শুনে না ফেরার দেশে তানভীর
  4. পাতে আস্ত খাসি না পেয়ে বিয়ে না করেই চলে গেলেন প্রবাসী বর
  5. ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে বক্তব্য শেষ করলেন বিএনপিনেতা
  6. রাজধানীতে আজ চালু হচ্ছে ‘পিংক বাস’, থাকবে নারী চালক ও কন্ডাক্টর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x