Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
মো. সেলিম মিয়া, হবিগঞ্জ
০১:১০, ১৯ আগস্ট ২০২৬
আপডেট: ০১:১১, ১৯ আগস্ট ২০২৬
মো. সেলিম মিয়া, হবিগঞ্জ
০১:১০, ১৯ আগস্ট ২০২৬
আপডেট: ০১:১১, ১৯ আগস্ট ২০২৬
আরও খবর
শীর্ষ সন্ত্রাসী ডেবিড ইমনের সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার
এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার
সংসদ সদস্যের গাড়িবহরে হামলা, প্রধান আসামি গ্রেপ্তার
রাজধানীতে ২৪ ঘণ্টায় পাঁচ শতাধিক গ্রেপ্তার, মামলা ৫৩
বিএনপি কর্মী হত্যা মামলায় সাবেক এমপি মিলনকে গ্রেপ্তার দেখানো হলো

কানাডার ভিসার টোপ দিয়ে ২১ লাখ টাকা হাতিয়ে নিল চক্র, গ্রেপ্তার ৩

মো. সেলিম মিয়া, হবিগঞ্জ
০১:১০, ১৯ আগস্ট ২০২৬
আপডেট: ০১:১১, ১৯ আগস্ট ২০২৬
মো. সেলিম মিয়া, হবিগঞ্জ
০১:১০, ১৯ আগস্ট ২০২৬
আপডেট: ০১:১১, ১৯ আগস্ট ২০২৬
তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে কানাডার ভিসার প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎকারী একটি প্রতারক চক্রের মাস্টারমাইন্ডসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার ক্রাইম মনিটরিং সেল। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। অভিযানে আত্মসাৎ করা অর্থের মধ্যে ৬ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তারেরা হলেন—নীলফামারীর সৈয়দপুর থানার বেলপুকুর শাহপাড়া এলাকার দুলাল শাহের ছেলে মো. নাইম শাহ (২৩), একই উপজেলার হাজারীহাট শাহপাড়া এলাকার বাবুর ছেলে মো. সাগর ইসলাম (২৫) এবং একই এলাকার জিন্নাতের ছেলে মো. বাবু ইসলাম (৪৫)।

মঙ্গলবার (১৮ আগস্ট) পুলিশ জানায়, হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মো. তারেক মাহমুদের নির্দেশনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাংক ও বিকাশ প্রতারণা প্রতিরোধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি), হবিগঞ্জের এসআই (নিরস্ত্র) মোহাম্মদ শিহাব উদ্দীনের নেতৃত্বে ডিবির একটি চৌকস আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় বগুড়া, রংপুর, লালমনিরহাট ও নীলফামারী জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে চক্রটির তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরাসহ সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন ধরে অন্য ব্যক্তিদের ভুয়া ভিডিও এবং ফেক কানাডিয়ান মোবাইল নম্বর ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন যোগাযোগের মাধ্যমে কানাডার ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে আসছিল। পরে কৌশলে ভুক্তভোগীদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা ব্যাংক হিসাব ও বিকাশের মাধ্যমে হাতিয়ে নিত চক্রটি।

পুলিশের অভিযোগ অনুযায়ী, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আব্দা গ্রামের মোছাদ্দিক বখত চৌধুরীর ছেলে মোবাশির বখত চৌধুরী (৩৭) এ চক্রের প্রতারণার শিকার হন। প্রতারকরা কৌশলে তার মোবাইলে থাকা ব্যাংকিং অ্যাপস ও ই-মেইলের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর অনলাইনে বিভিন্ন ব্যাংক হিসাব, বিকাশ ও অন্যান্য ই-ট্রানজেকশনের মাধ্যমে তার কাছ থেকে সর্বমোট ২১ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা আত্মসাৎ করা হয়।

অভিযান পরিচালনা করে আত্মসাৎ করা অর্থের মধ্যে ৬ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগী মোবাশির বখত চৌধুরী গত ১২ আগস্ট ২০২৬ তারিখে হবিগঞ্জ সদর মডেল থানায় এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি হবিগঞ্জ সদর মডেল থানার মামলা নম্বর-০৮, তারিখ ১২/০৮/২০২৬। মামলায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৯(২), ২১(১), ২২(১), ২৪(২) ও ২৭ ধারা এবং দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তার তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়, বিদেশি নম্বর ও মিথ্যা ভিসার প্রলোভন দেখিয়ে আর্থিক প্রতারণার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

প্রতারণা গ্রেপ্তার হবিগঞ্জ

সংশ্লিষ্ট সংবাদ: প্রতারণা

২৪ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর স্ত্রী-এপিএসের ছবি ব্যবহার করে প্রতারণা, এক আসামি রিমান্ডে
০৬ আগস্ট ২০২৬
অনলাইন প্রতারণা : ২ চীনা নাগরিকসহ পাঁচজন রিমান্ডে
১৫ জুলাই ২০২৬
ডিবির সাবেক কর্মকর্তা নাজমুলসহ ৪ জনকে আদালতে হাজিরের নির্দেশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সীমান্তে বাংলাদেশির সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র ফেলে পালালো বিএসএফ
  2. জানাজা শেষে সুরতহাল করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, বরখাস্ত
  3. বাড়িতে ঢুকে কুপিয়ে তরুণীর হাত বিচ্ছিন্ন, বাবা-মাকেও কোপায় যুবক
  4. বৃষ্টিতে সকাল শুরু, সারাদিন কেমন যাবে ?
  5. সায়েদাবাদে আধুনিক বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ
  6. ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x