এক্সিলারেটের টার্মিনালে এলএনজি শেষ, আবারও গ্যাস সরবরাহ কমলো
কক্সবাজারের মহেশখালীতে মার্কিন কোম্পানি এক্সিলারেট পরিচালিত টার্মিনালে এলএনজি শেষ হয়ে যাওয়ায় বুধবার (১৯ আগস্ট) দুপুর থেকে জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ। টার্মিনালটি কার্যক্রম শুরুর কয়েকদিনের মধ্যেই আবারও বন্ধ হয়ে যাওয়ায় দেশে গ্যাস সরবরাহে আরেক দফা সংকট তৈরি হলো।
পেট্রোবাংলার দেওয়া তথ্যে জানা গেছে, মহেশখালীর এক্সিলারেট এনার্জি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় নতুন কার্গো না আসা পর্যন্ত। সামিটের টার্মিনাল থেকেই আমদানি করা এলএনজি সরবরাহের ওপর নির্ভর করতে হবে। এতে সারা দেশে গ্যাস সংকট বৃদ্ধির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
গত সপ্তাহের তীব্র গ্যাস সংকটের তুলনায় সরবরাহ পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও আবারও এ বিপর্যয় ঘটল। ইতোমধ্যে শিল্প কারখানাগুলো কম চাপের গ্যাস নিয়ে সমস্যায় রয়েছে এবং সরবরাহ করা গ্যাসের বড় একটি অংশ বিদ্যুৎ কেন্দ্রগুলোতে দেওয়া হচ্ছে। সরকারের এলএনজি ক্রয় পরিকল্পনা অনুযায়ী ২৩ আগস্টের আগে এক্সিলারেট টার্মিনালটির কার্যক্রম পুনরায় শুরু হবার সম্ভাবনা কম।
বিস্তারিত দেখুন ভিডিওতে।

এনটিভি অনলাইন ডেস্ক