নোয়াখালীতে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি
মোহাম্মদ আবু ছালেহ মাহমুদ চঞ্চল চৌধুরী। ছবি : এনটিভি অনলাইন
নোয়াখালীর চাটখিলে ‘মোহাম্মাদীয়া হাউজিং’র পরিচালক মোহাম্মদ আবু ছালেহ মাহমুদ চঞ্চল চৌধুরীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ উঠেছে। ‘রহস্যময়ী আত্মা’ নামের একটি ফেসবুক আইডি থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয় বলে থানায় অভিযোগ করা হয়।
এ ঘটনায় শুক্রবার (২১ আগস্ট) চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগে ফেসবুকে অপপ্রচার চালানো ব্যক্তির পরিচয় শনাক্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানানো হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আবদুল মোতালেব, নোয়াখালী (চাটখিল-সেনবাগ-সোনাইমুড়ি)