Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৩৫, ২৭ আগস্ট ২০২৬
আপডেট: ১৯:৪৩, ২৭ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৩৫, ২৭ আগস্ট ২০২৬
আপডেট: ১৯:৪৩, ২৭ আগস্ট ২০২৬
আরও খবর
খুলনাকে শিল্প ও শিক্ষার মডেল নগরী করার ঘোষণা শিক্ষামন্ত্রীর
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবচে বেশি বিএনপির নেতাকর্মী জীবন দিয়েছে : শামা ওবায়েদ
ইসহাক সরকারের ভাই ইয়াকুবসহ ৬৫০ জনের জামায়াতে যোগদান
সারাদেশে উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থলে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ফ্যাসিস্ট শেখ হাসিনার ভাষায় কথা বলেছেন গায়ক আসিফ আকবর : রাশেদ খাঁন

এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৩৫, ২৭ আগস্ট ২০২৬
আপডেট: ১৯:৪৩, ২৭ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৩৫, ২৭ আগস্ট ২০২৬
আপডেট: ১৯:৪৩, ২৭ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন (বামে), গায়ক আসিফ আকবর ডানে। ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের গুম হওয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো আসিফ আকবরও গুমের ঘটনা নিয়ে কটাক্ষ ও হাসিঠাট্টা করছেন বলে অভিযোগ তুলেছেন তিনি। গতকাল বুধবার (২৬ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে রাশেদ খাঁন এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘মাথার সমস্যার কারণে মদ পান করতে হয় বলে আদালতকে জানিয়েছিলেন গায়ক আসিফ আকবর! আমি জানি না, কখন তার মাথায় সমস্যা থাকে, আর কখন থাকে না। তবে ২০২৬ সালের ২৪ মার্চ সাকিব আল হাসানের জন্মদিনের অনুষ্ঠানের কেক কাটতে তিনি লন্ডনে উপস্থিত হন! এই ঘটনায় আসিফ আকবর খুব সমালোচনার মুখোমুখি হয়েছিলেন। আমার ধারণা, মাথায় সমস্যা থাকার কারণে তিনি এই ভুল করেছেন। হয়তো পরবর্তীতে মাথা ঠিক হলে তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন!’

আসিফ আকবরের সাম্প্রতিক মন্তব্যের কঠোর জবাব দিয়ে রাশেদ খান আরও লেখেন, “অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি (আসিফ আকবর) বিসিবির পরিচালক হন। কিন্তু পরবর্তীতে স্বপদে থাকতে না পেরে তিনি বেশ ক্ষুব্ধ হয়েছেন বলে মনে হচ্ছে। সম্প্রতি তিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ সম্পর্কে মন্তব্য করেছেন, 'এই লোক গুম ছিলো নাকি লুকিয়ে ছিলো, আল্লাহ জানেন, স্যুট পরে এসে এখন সংবিধান শেখাচ্ছে!' আমার প্রশ্ন হলো, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এমন বিরূপ মন্তব্যের সময় আসিফ আকবরের মাথা কি ঠিক ছিল? প্রয়োজনে বক্তব্য দেওয়ার আগে একটু খেয়ে, মাথা ঠিক করে নিয়ে তারপরে বক্তব্য দিতেন! মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়?”

আসিফ আকবরের মন্তব্যের ধরনকে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে তুলনা করে রাশেদ খাঁন লেখেন, ‘আসিফ আকবর স্বরাষ্ট্রমন্ত্রীর গুম নিয়ে যে ভাষায় কথা বলেছেন, ঠিক শেখ হাসিনাও গুম নিয়ে এমন হাসিঠাট্টা করতো। বিদেশে যেতে গিয়ে বঙ্গোপসাগরে ডুবে গেছে মর্মে গুমের বৈধতা উৎপাদন করতো। আর সাকিব আল হাসানের সঙ্গে সাক্ষাৎ করে আসার পরে আসিফ আকবরের কথার পরিবর্তন হয়েছে মনে হচ্ছে! তিনিও শেখ হাসিনার ভাষায় গুম নিয়ে কটাক্ষ শুরু করেছেন! হ্যা, তিনি যদি কোন রাজনৈতিক সমালোচনা করতেন, সেটি নিয়ে প্রতিবাদ জানানোর প্রয়োজন ছিল না। কিন্তু গুম নিয়ে কটাক্ষ ও প্রশ্ন তুলেছেন। যে কারণে প্রিয় শিল্পী আসিফ আকবরের বক্তব্যের জবাব দিতে হলো!’

পোস্টের শেষাংশে গায়কের প্রতি নিজের ভালোলাগা ও হতাশার কথা প্রকাশ করে বিএনপির এই তরুণ নেতা লেখেন, ‘ছোটবেলা থেকে আসিফ আকবরের গান ভালো লাগতো। পছন্দের শিল্পী তালিকায় তিনিও ছিলেন। বিএনপির লাখো মানুষ তাকে গায়ক হিসেবে পছন্দ করতো। শিল্পী বা তারকাদের কোনো দল না থাকাই শ্রেয়। আর থাকলে তিনি তো সাকিবের মতোই ঘৃণিত হবেন। আমি জানি না, হঠাৎ কেন গায়ক আসিফ আকবর ক্রিকেটার সাকিব আল হাসান হতে চাইলেন? তাকে তো আমরা ভালোবাসি, এই ভালোবাসার প্রতিদান এভাবে দেওয়া মোটেও উচিত হলো না, প্রিয় আসিফ আকবর ভাই!’

মো. রাশেদ খাঁন আসিফ আকবর সালাহউদ্দিন আহমদ ফেসবুক স্ট্যাটাস বিএনপি
সর্বাধিক পঠিত
  1. নবম পে-স্কেল কার্যকর কবে, যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব
  2. সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাতের বিরুদ্ধে দুদকে অভিযোগ
  3. সকালের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে দেশের ৬ অঞ্চলে
  4. আইফোন কিনতে সন্তান বিক্রি : উদ্ধার শিশু স্বজনদের কাছে হস্তান্তর, মুচলেকায় মুক্ত বাবা
  5. গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাবি সিন্ডিকেট
  6. পদ্মা সেতুর ঢালে বাস উল্টে আহত ৮

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x