Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১৬:২০, ২৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:২৪, ২৯ আগস্ট ২০২৬
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১৬:২০, ২৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:২৪, ২৯ আগস্ট ২০২৬
আরও খবর
বিরোধী দলের আন্দোলন দেশের জন্য ক্ষতি : পানিসম্পদমন্ত্রী
দালানকোঠায় নয়, সামগ্রিক উন্নয়ন দেখতে চাই : ডেপুটি  স্পিকার
জিপিএ-৫ পাওয়ার চেয়ে শিক্ষার্থীদের ভালো মানুষ হতে হবে : ডেপুটি স্পিকার
সৌদিআরবে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ জাকারিয়াকে সংর্বধনা
শতভাগ জিপিএ-৫, কিন্তু এসএসসির মঞ্চে নেই স্কুলের ২১৯ শিক্ষার্থী

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার : পানিসম্পদ মন্ত্রী

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১৬:২০, ২৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:২৪, ২৯ আগস্ট ২০২৬
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১৬:২০, ২৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:২৪, ২৯ আগস্ট ২০২৬
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আজ লক্ষ্মীপুরের টাউন হল মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি : এনটিভি

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বর্তমান সরকার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। আজ শনিবার (২৯ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের টাউন হল মিলনায়তনে ‘লক্ষ্মীপুর সোসাইটি’ আয়োজিত সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার এসএসসিসহ সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, মাদকমুক্ত সমাজ গঠন করার জন্য আমরা শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছি। আমাদের মেধাকে ধ্বংস করে দিতে আশপাশের দেশ থেকে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে। তারা দেশের ভাবমূর্তি ও অর্জনকে প্রশ্নবিদ্ধ করার চক্রান্তে লিপ্ত। এই অপতৎপরতা রুখতে তরুণ সমাজকে সচেতন ও সজাগ থাকতে হবে। শিক্ষাকে প্রাধান্য দিয়ে এগিয়ে যেতে পারলে তবেই সমাজের অবক্ষয় থেকে মুক্তি সম্ভব।

দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট ও সরকারের লক্ষ্য নিয়ে মন্ত্রী বলেন, একটা ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা ও ধ্বংসস্তূপের মধ্য দিয়ে নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নিয়েছে। প্রতিকূল পরিস্থিতির মাঝেও প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ও স্বাস্থ্য খাতের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। একটি সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে মানসম্মত শিক্ষা কার্যক্রম চালু রাখা এখন সরকারের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ।

লক্ষ্মীপুর সোসাইটির সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হানিফ মুরাদ, জেলা পরিষদ প্রশাসক সাহাব উদ্দিন সাবু এবং লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউছুফসহ স্থানীয়রা।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি পানিসম্পদ মন্ত্রী জিপিএ-৫ সংবর্ধনা

সংশ্লিষ্ট সংবাদ: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

০৪ আগস্ট ২০২৬
জামায়াত-শিবিরের নেতৃত্বে এনসিপি একাকার : পানিসম্পদ মন্ত্রী
০৩ জুলাই ২০২৬
নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে : পানিসম্পদমন্ত্রী
১৭ মে ২০২৬
তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়েছি : পানিসম্পদমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হাসপাতালে অনুপস্থিত নার্স, ঘটনাস্থল থেকেই ব্যবস্থা নিলেন মন্ত্রী
  2. সংসদ ভবনের সামনে ছিনতাইয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, গ্রেপ্তার ২
  3. দেশে ফিরছেন মির্জা আব্বাস
  4. রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা
  5. ২ লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া, শুরু আগামী মাসে
  6. সম্পত্তি দান করেও দাতার শেষ জীবন হবে নিরাপদ : আসছে নতুন আইন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x