সৌদিআরবে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ জাকারিয়াকে সংর্বধনা
সৌদি আরবের মক্কায় ৪৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী তরুণ বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে সংবর্ধনা দিয়েছে মক্কার একটি কোম্পানি। গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় মক্কার মিসফালায় একটি হোটেলে এ সংর্বধনার আয়োজন করা হয়।
কোম্পানির পরিচালক জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে ও প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ কায়েম মোল্লার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, কোম্পানির পরিচালক জয়নাল আবেদীন হিরো, তৌহিদুল ইসলাম, ইমাম হোসেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন মুফতি মোহাম্মদ মহিউদ্দিন, হাবিব উল্লাহ মক্কী, মুফতি মাওলানা সোয়াইব আহমেদ আজহারী, হাফেজ জায়েদ আব্দুল্লাহ প্রমুখ।
বক্তারা মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজদের ধারাবাহিক সাফল্য দেশের জন্য অত্যন্ত গৌরবের এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে জানান।
শেষে বিজয়ী তরুণ হাফেজ নুরুউদ্দিন জাকারিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নগদ অর্থ,পবিত্র কোরআন, জায়নামাজসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন কোম্পানিটির পরিচালক জাহাঙ্গীর আলম চৌধুরীসহ আগত অতিথিরা।

কামাল পারভেজ অভি, মক্কা