Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
২২:২০, ৩০ আগস্ট ২০২৬
আপডেট: ২২:২৫, ৩০ আগস্ট ২০২৬
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
২২:২০, ৩০ আগস্ট ২০২৬
আপডেট: ২২:২৫, ৩০ আগস্ট ২০২৬
আরও খবর
জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে : খাদ্যমন্ত্রী
ইছামতী নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সোনারচান-২
ধর্ম-বর্ণের ভেদাভেদ নয়, আমাদের বড় পরিচয় আমরা বাংলাদেশি : খাদ্যমন্ত্রী
৩ মিনিটে ৫৪ বার ‘স্যার’, সিভিল সার্জন ভাইরাল
খাদ্য গুদামে অনিয়ম-গাফিলতি হলে কঠোর ব্যবস্থা : খাদ্যমন্ত্রী

গুদামে অনিয়ম পেলেই ব্যবস্থা, দেশে খাদ্যের সংকট হবে না : খাদ্যমন্ত্রী

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
২২:২০, ৩০ আগস্ট ২০২৬
আপডেট: ২২:২৫, ৩০ আগস্ট ২০২৬
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
২২:২০, ৩০ আগস্ট ২০২৬
আপডেট: ২২:২৫, ৩০ আগস্ট ২০২৬
আকস্মিক মানিকগঞ্জ শহরের বেউথা খাদ্য গুদাম পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। ছবি : এনটিভি

দেশে চাল ও গমের পর্যাপ্ত মজুদ রয়েছে। খাদ্য সরবরাহ ও মজুদ ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম, গাফিলতি কিংবা খাদ্যের মান নিয়ে অসঙ্গতি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

আজ রোববার (৩০ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ শহরের বেউথা খাদ্য গুদাম আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন খাদ্যমন্ত্রী।

খাদ্যমন্ত্রী জানান, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত খাদ্য মজুদ রাখা এবং সেই খাদ্য নিরাপদ ও মানসম্মত অবস্থায় সংরক্ষণ করা তাঁর মন্ত্রণালয়ের অন্যতম প্রধান অগ্রাধিকার। দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের বিভিন্ন খাদ্য গুদামের মজুদ পরিস্থিতি, সংরক্ষণব্যবস্থা ও খাদ্যের মান সরেজমিন পর্যবেক্ষণ করা হচ্ছে।

খাদ্যমন্ত্রী বলেন, গুদাম পরিদর্শনের মাধ্যমে মজুদের পরিমাণ ও সংরক্ষিত খাদ্যের গুণগত মান যাচাই করা হচ্ছে। এ পর্যন্ত পরিদর্শনে খাদ্য মজুদের সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে তিনি জানান, দেশের প্রতিটি জেলায় প্রয়োজন অনুযায়ী চাল ও গমের মজুদ রয়েছে।

খাদ্যমন্ত্রী আরও বলেন, দেশে চাল-গমের সংকট হওয়ার কোনো আশঙ্কা নেই। মজুদ থাকা খাদ্যশস্য সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সাধারণ মানুষের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়া হবে।

বাজার পরিস্থিতি ও খাদ্য মজুদ নিয়ে ভবিষ্যৎ সিদ্ধান্ত প্রসঙ্গে আফরোজা খানম রিতা বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পর্যালোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

খাদ্যমন্ত্রী আরও বলেন, খাদ্য গুদামে সংরক্ষণ, মজুদ, সরবরাহ কিংবা বিতরণে কোনো ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় জেলার খাদ্য বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা গুদামে অনিয়ম খাদ্য সংকট মানিকগঞ্জ

সংশ্লিষ্ট সংবাদ: খাদ্যমন্ত্রী

২৯ আগস্ট ২০২৬
খাদ্য গুদামে অনিয়ম-গাফিলতি হলে কঠোর ব্যবস্থা : খাদ্যমন্ত্রী
২৩ আগস্ট ২০২৬
খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে : আফরোজা খানম
০৫ এপ্রিল ২০২৬
১৫ টাকা দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার : খাদ্যমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ
  2. আমি এখানে জাতীয় কাজে আসিনি : ভারতীয় সাংবাদিকের প্রশ্নের উত্তরে খলিলুর রহমান
  3. রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল
  4. লঘুচাপ-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. ভোলায় বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা স্থাপন করতে চাই : প্রধানমন্ত্রী
  6. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x