Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৫:১৫, ০১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:১৬, ০১ সেপ্টেম্বর ২০২৬
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৫:১৫, ০১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:১৬, ০১ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
কুমিল্লায় রাশিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
কুমিল্লা মেডিকেলের শয্যাসংখ্যা ১ হাজারে উন্নীতের উদ্যোগ নেওয়া হবে : কৃষিমন্ত্রী
তাজমীন হত্যা : আদালতে যা বললেন অটোরিকশাচালক সুমন
খাবার কিনে দেওয়া তাজমীনকেই হত্যা করে অটোরিকশাচালক
স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা করেন অটোরিকশাচালক : পুলিশ

দেশে চার থেকে পাঁচ মাসের সার মজুত রয়েছে : কৃষিমন্ত্রী

মাহফুজ নান্টু, কুমিল্লা
১৫:১৫, ০১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:১৬, ০১ সেপ্টেম্বর ২০২৬
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৫:১৫, ০১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:১৬, ০১ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমিতে মঙ্গলবার দুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। ছবি : এনটিভি

দেশে চার থেকে পাঁচ মাসের সার মজুত রয়েছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। তিনি বলেন, সারের দাম বাড়ার অভিযোগ সত্য নয়। একটি সিন্ডিকেটের কারসাজিতে কৃত্রিমভাবে সারের সংকট দেখানোর চেষ্টা করা হচ্ছে। যারা এ সংকট তৈরির চেষ্টা করছে, তাদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

কৃষিমন্ত্রী বলেন, আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ আমদানিনির্ভর মসলা চাষে স্বনির্ভর হবে। প্রতি বছর দেশে প্রায় এক লাখ টন আদা আমদানি করতে হয়। আমরা চেষ্টা করছি, আগামী দুই বছরের মধ্যে পেঁয়াজ, মরিচ, টমেটোসহ বিভিন্ন কৃষিপণ্য আমদানির প্রয়োজন যেন না হয়। প্রতিবছর দেশে পেঁয়াজ আমদানি করতে হতো। কিন্তু চলতি বছর এখন পর্যন্ত কোনো পেঁয়াজ আমদানি করতে হয়নি। আশা করছি, আগামী দিনেও পেঁয়াজ আমদানি করতে হবে না। বরং বাংলাদেশ পেঁয়াজ রপ্তানি করতে পারবে। ভবিষ্যতে কৃষিপণ্যই দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য হবে।

বর্ষা মৌসুমে সবজির দাম বৃদ্ধির বিষয়ে মন্ত্রী বলেন, বর্ষাকালে কৃষকদের সবজি উৎপাদন ও বাজারজাত করতে খরচ বেড়ে যায়। এ কারণে এ সময়ে সবজির দাম কিছুটা বাড়ে। বর্ষা মৌসুমে কৃষকদের সবজি উৎপাদনে উৎসাহিত করতে সরকার প্রণোদনা দেওয়ার চেষ্টা করছে।

আলোচনা সভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আমিন উর রশীদ ইয়াছিন বলেন, মানুষের ভালোবাসা অর্জনের জন্য কাজ করতে হবে। মানুষের ভালোবাসার কোনো বিকল্প নেই। জনগণের কাছে ফিরে যেতেই হবে। আমরা মঞ্চে দাঁড়িয়ে বলি, জনগণের জন্য রাজনীতি করি। তাই মুখের কথা, অন্তরের কথা ও মাথার চিন্তা- তিনটিই যেন এক হয়।

সভায় প্রধান বক্তার বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি। কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক হাজী মোস্তাক মিয়া এবং কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রাজিউর রহমান রাজিব। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে কুমিল্লা মহানগর বিএনপি।

কৃষিমন্ত্রী কুমিল্লা সার মজুত

সংশ্লিষ্ট সংবাদ: কৃষিমন্ত্রী

১৩ ঘন্টা আগে
কুমিল্লা মেডিকেলের শয্যাসংখ্যা ১ হাজারে উন্নীতের উদ্যোগ নেওয়া হবে : কৃষিমন্ত্রী
০৮ অক্টোবর ২০২৬
তুলা উৎপাদন বাড়াতে অনাবাদি জমি ব্যবহারের আহ্বান কৃষিমন্ত্রীর
০৩ অক্টোবর ২০২৬
কৃষি হবে বাংলাদেশের বড় রপ্তানি পণ্য : কৃষিমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিএনপির নেতাকর্মীরা প্রহরীর মতো পূজামণ্ডপে দায়িত্ব পালন করবেন : রিজভী
  2. চণ্ডীপাঠে দেবীর শুভ আবাহন : মহালয়ার আবহে দুর্গোৎসবের প্রহর গুনছে মানিকগঞ্জ
  3. বিমানবন্দরে বিস্ফোরণ : রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান
  4. তৌফিক ইমরোজ খালিদী শায়িত হলেন বুদ্ধিজীবী কবরস্থানে
  5. সাংবাদিক আমির খসরুর ইন্তেকাল
  6. বাঁশ কাটতে গিয়ে ভীমরুলের কামড়ে স্বামীর মৃত্যু, স্ত্রী আইসিইউতে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x