Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:১০, ০২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০১:১২, ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:১০, ০২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০১:১২, ০২ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
পুঁজিবাজারের ইতিবাচক পরিবর্তনে নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে : অর্থমন্ত্রী
সবাইকে কাজের ক্ষেত্রে স্বনিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে : অর্থমন্ত্রী
করের টাকার কার্যকর ব্যবহার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার : অর্থমন্ত্রী
জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি : এলজিআরডি মন্ত্রী
বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

দেশের উন্নয়ন কেউ বাধাগ্রস্ত করলে জনগণ ক্ষমা করবে না : অর্থমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:১০, ০২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০১:১২, ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:১০, ০২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০১:১২, ০২ সেপ্টেম্বর ২০২৬
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ চলছে। তাই আগামীর উন্নয়নে যারা বাধা সৃষ্টি করবে জনগণ তাদের ক্ষমা করবে না। তিনি বলেন, অনেক ত্যাগের বিনিময়ে দেশে একটি নির্বাচিত সরকার ও সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণ করাই এই সরকারের প্রধান দায়িত্ব। সবাইকে ধৈর্য ধারণ করে সরকারকে সহযোগিতা করতে হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নগরীর পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে চট্টগ্রাম মহানগর বিএনপির র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ যতবার হোঁচট খেয়েছে, বিএনপি বারবার দেশকে সেই সংকট থেকে উদ্ধার করেছে। বিগত ফ্যাসিবাদী সরকার ও পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার দেশকে যে গভীর সংকটে রেখে গেছে। এ জন্য কিছুটা সময় লাগলেও বিএনপিই দেশকে এই সংকট থেকে বের করে আনতে পারবে। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের রাজনৈতিক শৃঙ্খলা, দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্বের শিক্ষা দিয়েছেন। তিনি একই সঙ্গে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির মাধ্যমে সবাইকে নিয়ে দেশ গড়ার পথ দেখিয়েছেন। শহীদ জিয়া যে ভিত্তির ওপর বাংলাদেশকে দাঁড় করিয়েছিলেন, তার ওপরই এখনো দেশ এগিয়ে যাচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া নিজের জীবন দিয়ে আমাদের যে শিক্ষা দিয়ে গেছেন, তা আমাদের জন্য অনুকরণীয়। তাঁর সঙ্গে দেশের জন্য হাজারো নেতাকর্মী প্রাণ দিয়েছেন, অনেকে কারাবরণ করেছেন ও পঙ্গুত্ব বরণ করেছেন। এই ত্যাগ থেকে আমাদের দেশ গড়ার শিক্ষা নিতে হবে।

সমাবেশ শেষে পুরাতন রেলওয়ে স্টেশন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লালদিঘী মোড়ে গিয়ে শেষ হয়।

অর্থমন্ত্রী বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের এমন সময়ে বড় বাজেট দেওয়ার সাহস কোনো দলের নেই। কিন্তু তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সেই সাহসী ভূমিকা নিয়েছে। সেই বাজেট আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। মাদক, চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এলাকায় কারা মাদকের ব্যবসা করে, কারা চাঁদাবাজি ও দখলদারিতে জড়িত- তা স্থানীয় মানুষ জানেন। এসব অপরাধের সঙ্গে জড়িতদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে। যারা রাজনৈতিক কর্মকাণ্ডের নামে দেশের শৃঙ্খলা ভঙ্গ ও সরকারি কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করবে, তাদের প্রতিও তীক্ষ্ণ নজর রাখতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদ উল্লাহ, সঞ্চালনা করেন সদস্য সচিব নাজিমুর রহমান।

সমাবেশে মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার-হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও বাদ্যযন্ত্র নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে র‌্যালির পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থমন্ত্রী উন্নয়ন জনগণ

সংশ্লিষ্ট সংবাদ: আমির খসরু মাহমুদ চৌধুরী

১৯ সেপ্টেম্বর ২০২৬
টেকসই উন্নয়নে শক্তিশালী ডিজিটাল সংযোগ অপরিহার্য : অর্থমন্ত্রী
০৬ সেপ্টেম্বর ২০২৬
পাচার হওয়া সম্পদ উদ্ধারে বিশেষায়িত সংস্থা গঠনের বিষয়টি বিবেচনাধীন : অর্থমন্ত্রী
০৬ সেপ্টেম্বর ২০২৬
উত্তরাধিকারসূত্রে পাওয়া ১৩০০ প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখছে সরকার : অর্থমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শিশু শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে
  2. সৌদি আরবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত
  3. দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট-দোকান খোলা রাখার সময় বাড়ল
  4. মাদ্রাসাছাত্রী অপহরণ ও সঙ্ঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ যুবকের যাবজ্জীবন
  5. ফ্যাসিস্টদের বিচার আগে, এরপর জাতীয় পুনর্মিলন : ডেপুটি স্পিকার
  6. বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x