Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৭:২৫, ১০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৭:২৭, ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৭:২৫, ১০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৭:২৭, ১০ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
আমাদের প্রথম টার্গেট মাদক নির্মূল করা :  প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু
আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি : প্রতিমন্ত্রী টুকু
মৎস্য খাতের অভ্যন্তরীণ চাহিদা মিটেছে, এবার রপ্তানি বাড়াতে হবে : প্রতিমন্ত্রী
টাঙ্গাইলের ডিসি লেককে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে : প্রতিমন্ত্রী
গত ১৭ বছরে অগণতান্ত্রিক শাসনে দেশের ক্রীড়াঙ্গন কলুষিত হয়েছে : প্রতিমন্ত্রী

ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে দাম যৌক্তিক পর্যায়ে রাখতে হবে : মৎস্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৭:২৫, ১০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৭:২৭, ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৭:২৫, ১০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৭:২৭, ১০ সেপ্টেম্বর ২০২৬
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বুধবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি : পিআইডি

কৃষির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের পোল্ট্রি খাতকে আরও এগিয়ে নিতে ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে দাম যৌক্তিক পর্যায়ে রাখার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, পোল্ট্রিখাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি মানও নিশ্চিত করতে হবে। খামারিরা যেন তাদের উৎপাদিত ডিম ও মুরগির ন্যায্যমূল্য পান, আবার সাধারণ মানুষও যেন সাশ্রয়ী মূল্যে ভালো মানের ডিম ও মাংস কিনতে পারেন, সে বিষয়টি সমন্বয় করে এগোতে হবে। ডিম ও মুরগির মাংসের উৎপাদন বাড়ানো গেলে বাজারে সরবরাহ বাড়বে এবং দামও যৌক্তিক পর্যায়ে রাখা সম্ভব হবে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, পোল্ট্রিখাতে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধ করতে হবে এবং ডিম, মাংস ও নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পোল্ট্রি ফিডের মান নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কৃষির সঙ্গে সামঞ্জস্য রেখে পোল্ট্রিখাতের পরিকল্পিত ও টেকসই উন্নয়ন করতে হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন, খাতের প্রকৃত সমস্যা ও সম্ভাবনা জানতে মাঠপর্যায়ের খামারিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করা প্রয়োজন। তাদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে গাজীপুর, ধামরাই, মানিকগঞ্জ ও টাঙ্গাইলের প্রান্তিক খামারিদের সঙ্গে পর্যায়ক্রমে মতবিনিময় সভা আয়োজন করা হবে।

দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ এবং নিরাপদ ও মানসম্মত আমিষের জোগান নিশ্চিত করতে পোল্ট্রি খাতের উন্নয়নে সরকার প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক সহযোগিতা অব্যাহত রাখবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এফআইএবি) ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন।

সভায় আরও উপস্থিত ছিলেন ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বিএবি) সভাপতি মাহবুবুর রহমান, এফআইএবির সিনিয়র সহসভাপতি মো. আহসানউজ্জামান, ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ব্রান্সের (ডব্লিউপিএসএ-বিবি) সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়জুর রহমান, বিপিআইসিসির সচিব এ টি এম মোস্তফা কামাল এবং নরিশের পরিচালক রফিকুল ইসলাম বাবুসহ পোল্ট্রি খাতের বিভিন্ন সংগঠনের নেতারা।

সুলতান সালাউদ্দিন টুকু মৎস্য প্রতিমন্ত্রী
০২ মে ২০২৩
ক্ষমতাসীনদের হাতে দেশ নিরাপদ নয় : টুকু 
১৮ এপ্রিল ২০২৩
জনগণ ক্ষমতাসীন সরকারের পতন চায় : যুবদলের সভাপতি 
১৫ এপ্রিল ২০২৩
দমন করেও শেষ রক্ষা হবে না : টুকু
১৩ এপ্রিল ২০২৩
গণঅভ্যুত্থানে সরকারের পতন হবে : টুকু
০৮ এপ্রিল ২০২৩
জনগণকে দমন করে ক্ষমতায় থাকতে চায় সরকার : টুকু
০৬ এপ্রিল ২০২৩
গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে বিদায় করা হবে : টুকু
০৫ এপ্রিল ২০২৩
নেতা-কর্মী হত্যা করে যুবদলকে দমিয়ে রাখা যাবেনা : টুকু
০৩ এপ্রিল ২০২৩
দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে যুবদল : টুকু
০২ ফেব্রুয়ারি ২০২৩
মুক্তি পেলেন যুবদল সভাপতি টুকু
১১ ডিসেম্বর ২০২২
পুলিশের ওপর হামলা : টুকু-নয়নের জামিন নাকচ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গাজীপুরে নারীর মরদেহের একাংশ বস্তাবন্দি আরেকাংশ স্যুটকেসে, রহস্য উদঘাটন
  2. মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামীকাল
  3. জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী
  4. দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর : স্পিকার
  5. ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
  6. যমুনায় বালুবোঝাই বাল্কহেড ডুবি, দুদিনেও খোঁজ মিলেনি দুজনের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x