Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
তরিকুল ইসলাম, খুলনা (কয়রা-সুন্দরবন-উপকূল)
১৪:০৫, ১১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৪:০৭, ১১ সেপ্টেম্বর ২০২৬
তরিকুল ইসলাম, খুলনা (কয়রা-সুন্দরবন-উপকূল)
১৪:০৫, ১১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৪:০৭, ১১ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
বিদেশি পিস্তল ও গুলিসহ খুলনায় তিন সন্ত্রাসী গ্রেপ্তার
সন্ত্রাস দমনে ক্রসফায়ারে যাবে না সরকার : আইনমন্ত্রী
খুলনায় থানার কাছেই যুবককে গুলি করে হত্যা
খুলনায় যুবককে কুপিয়ে হত্যা
সিএনজির ভাড়া বৃদ্ধির প্রতিবাদে চবির প্রধান ফটকে চাকসুর তালা

স্বপ্নের ঘরে তালা, তিন বছরেও জোটেনি বিদ্যুৎ-দলিল

তরিকুল ইসলাম, খুলনা (কয়রা-সুন্দরবন-উপকূল)
১৪:০৫, ১১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৪:০৭, ১১ সেপ্টেম্বর ২০২৬
তরিকুল ইসলাম, খুলনা (কয়রা-সুন্দরবন-উপকূল)
১৪:০৫, ১১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৪:০৭, ১১ সেপ্টেম্বর ২০২৬

রঙিন টিনের ছাউনি, সেমিপাকা ঘর, সামনে খোলা উঠান—দূর থেকে দেখলে মনে হয় সাজানো-গোছানো একটি আবাসিক এলাকা। ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের আমলে ভূমিহীন ও গৃহহীন মানুষের পুনর্বাসনের জন্য মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় নির্মিত হয়েছিল এসব ঘর। তিন বছর আগে অসহায় পরিবারগুলোর চোখে এসব ঘর ছিল নতুন জীবনের স্বপ্ন, ছিল নিরাপদ আশ্রয়ের নিশ্চয়তা। কিন্তু সময়ের সঙ্গে সেই স্বপ্ন ফিকে হয়ে গেছে।

খুলনার কয়রা উপজেলার লালুয়া বাগালি আশ্রয়ণ প্রকল্পে ২৯টি ঘরের অধিকাংশেই এখন তালা ঝুলছে। সরেজমিনে গিয়ে ১৩ থেকে ১৪টি পরিবারকে বসবাস করতে দেখা গেছে। সেখানে এখনো তৈরি হয়নি স্থায়ীভাবে বসবাসের ন্যূনতম পরিবেশ। নেই বিদ্যুৎ সংযোগ, চারটি নলকূপই অচল। কয়েকটি ঘরের প্লাস্টারও খসে পড়ছে। যাতায়াতের রাস্তায় কাঁদা। এর সঙ্গে যোগ হয়েছে কর্মসংস্থানের তীব্র সংকট। ফলে ঘর পেয়েও অন্যত্র চলে যাচ্ছেন বাসিন্দারা।

উপকারভোগী হেলাল উদ্দিন, রিক্তা ও আব্দুস সাত্তার গাজীসহ কয়েকজন জানান, এখনো তাঁদের হাতে জমির দলিল দেওয়া হয়নি। বিদ্যুৎ না থাকায় রাতে দুর্ভোগ বাড়ে, সন্তানদের পড়াশোনাও ব্যাহত হয়। আয়-রোজগারের সুযোগ না থাকায় অনেকেই এখানে নিয়মিত থাকতে পারেন না। বাজার করতে কাঁদাযুক্ত কাঁচা রাস্তা কিংবা নদীপথ ব্যবহার করতে হয়। ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেও সমস্যা হচ্ছে। বিদ্যুৎ না থাকায় ভ্যানের ব্যাটারি চার্জ দেওয়া যায় না।

বাসিন্দাদের অভিযোগ, প্রকল্প এলাকায় চারটি নলকূপ বসানো হলেও শুরু থেকেই পানি ওঠে না; লাগানো হয়নি মাথাও। পর্যাপ্ত পাইপ মাটির নিচে না বসানোর কারণেই এমনটি হয়েছে বলে দাবি তাঁদের।

তাঁদের ভাষ্য, “২৯টি ঘরের মধ্যে মাত্র ১৩ থেকে ১৪টি পরিবার নিয়মিত থাকে। বাকিরা কখনো থাকে, কখনো থাকে না। কর্মসংস্থান না থাকায় এখানে এসে কেউ টিকতে পারে না। আমরা কোনো রকমে কষ্ট করে জীবনযাপন করছি।”

প্রকল্পের বাসিন্দারা জানান, আশ্রয়ণ প্রকল্পের পাশে নদীর চরে প্রায় ৪০ থেকে ৫০ বিঘা সরকারি খাস জমি রয়েছে। তাঁদের অভিযোগ, স্থানীয় প্রভাবশালীরা ওই জমি ভোগদখল করছেন। জমি উদ্ধার করে তাঁদের কাজে লাগানোর সুযোগ দেওয়া হলে মাছ চাষসহ বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব হতো।

বাসিন্দাদের দাবি, হাঁস-মুরগি, ছাগল ও ভেড়া পালন, দর্জি প্রশিক্ষণসহ বিভিন্ন কারিগরি ও আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন। প্রশিক্ষণের পাশাপাশি পুঁজি বা প্রয়োজনীয় উপকরণ দেওয়া হলে তাঁরা নিজেরাই জীবিকা নির্বাহ করতে পারবেন।

প্রকল্পের বিধবা বাসিন্দা নিলুফা বেগমের ১১ বছর বয়সী একটি ছেলে রয়েছে। অর্থাভাবে তাঁর পড়াশোনা বন্ধ হয়ে গেছে। আগে অন্যের মৎস্যঘের ও রাস্তার কাজে শ্রমিক হিসেবে কাজ করে সংসার চালাতেন। অসুস্থতার কারণে কয়েকবার অস্ত্রোপচার হওয়ায় এখন ভারি কাজ করতে পারেন না। তিনি বলেন, “সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে। যদি ছাগল পালনের প্রশিক্ষণ দিয়ে কয়েকটি ছাগল দিত, তাহলে হয়তো কিছুটা উপকৃত হতে পারতাম।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক বৃদ্ধ আক্ষেপ করে  বলেন, “একটা পুকুর আছে, আমরা সেখানে মাছ চাষ করি। আগের ইউএনও স্যার লোকজন নিয়ে মাছ ধরতে এসেছিলেন। নিজেদের বাচ্চাদের খেতে না দিয়ে বড় মাছগুলো তাঁকে দিয়েছিলাম। বিদ্যুতের জন্য অনেক অনুরোধ করেছিলাম। তিনি ব্যবস্থা করতে চাইলেও আজও বিদ্যুৎ পাইনি।”

শুধু লালুয়া বাগালি নয়, উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ি আশ্রয়ণ প্রকল্পের আটটি ঘরেও বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। সেখানকার দুটি ঘরে কেউ থাকেন না।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তর সূত্রে জানা গেছে, আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় কয়রায় কয়েক ধাপে ২৩৯টি ঘর নির্মাণ করে ভূমিহীন ও গৃহহীনদের দেওয়া হয়। এসব ঘর নির্মাণে বরাদ্দ ছিল ৬ কোটি ২ লাখ ১৫ হাজার টাকা। লালুয়া বাগালির ২৯টি এবং গিলাবাড়ির আটটি ঘর ২০২২-২৩ অর্থবছরে নির্মিত হয়।

আমাদী, কয়রা সদরসহ অন্যান্য এলাকার আশ্রয়ণ প্রকল্পে খোঁজ নিয়ে কর্মসংস্থানের উদ্যোগ না নেওয়া, যাতায়াতের দুরবস্থা ও ঘরের প্লাস্টার খসে পড়ার মতো সমস্যার কথা জানা গেছে। কর্মের অভাবে অনেকে স্বপ্নের ঘর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন।

উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ঘর নির্মাণের আগে সংশ্লিষ্ট এলাকার সম্ভাব্যতা ও বসবাসের উপযোগিতা যথাযথভাবে যাচাই না করায় আশ্রয়ণ প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। পুনর্বাসনের ক্ষেত্রে মানুষের জীবিকা, যোগাযোগব্যবস্থা, চিকিৎসাসেবা, নিরাপদ পানি ও বিদ্যুতের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনায় নেওয়া জরুরি। এসব সুবিধা নিশ্চিত না করে শুধু খাস বা পরিত্যক্ত জমিতে ঘর নির্মাণ করলে সেখানে মানুষের স্থায়ী বসবাস নিশ্চিত করা কঠিন। পরিকল্পনাহীনভাবে ঘর নির্মাণ করে দেওয়াকে কার্যকর পুনর্বাসন বলা যায় না; এতে শুধু সরকারি অর্থ অপচয় হয়।

খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির কয়রা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মাহফুজুর রহমান খান বলেন, আশ্রয়ণ প্রকল্পটির বিদ্যুৎ সংযোগের বিষয়ে তাঁদের কাছে কোনো লিখিত আবেদন আসেনি। প্রকল্প বাস্তবায়ন কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব।

কয়রা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির বলেন, কয়রার অধিকাংশ আশ্রয়ণ প্রকল্পের ঘরে বিদ্যুৎ সংযোগ রয়েছে। তবে লালুয়া বাগালির ঘরগুলোর জমির দলিল এখনো হস্তান্তর করা হয়নি। এ কারণে বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে।

সদ্য যোগদান করা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস বলেন, বিষয়টি আমার জানা ছিল না। দলিল হস্তান্তরের সর্বশেষ অবস্থা খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা স্বপ্নের ঘর তালা বিদ্যুৎ-দলিল

সংশ্লিষ্ট সংবাদ: খুলনা

০২ সেপ্টেম্বর ২০২৬
ভৈরব নদে ফেরি-ট্রলারের সংঘর্ষ, অল্পের জন্য প্রাণরক্ষা ২৫-৩০ যাত্রীর
৩০ আগস্ট ২০২৬
২৪-এর ৫ আগস্ট নিয়ে বাণিজ্য করার কোনো সুযোগ নেই : বরকতউল্লাহ বুলু
২৮ আগস্ট ২০২৬
অপহরণ-খুনের মামলার ভুক্তভোগী ঢাকায় জীবিত উদ্ধার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জাতীয় গ্রিডে আগামীকাল যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
  2. উচ্চ মূল্য সংযোজনের পণ্য ও বাজার বাড়াতে নতুন কৌশলে বিসিক
  3. ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
  4. প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
  5. প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিউইয়র্কে যত্রতত্র ব‍্যানার ঝুলানোয় সমালোচনা
  6. বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x