Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৩৫, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২১:৩৯, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৩৫, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২১:৩৯, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
তৃণমূল নারীদের অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিতই সরকারের অগ্রাধিকার : মাহদী আমিন
আগামী মাসে ঢাকায় ভাষা ও কর্মদক্ষতার প্রশিক্ষণ দেবে ইতালি দূতাবাস
এলপিজির সিলিন্ডার বিক্রিতে অনিয়ম ঠেকাতে ডিসিদের কঠোর নির্দেশ
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে : রিজভী
বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা : মাহদী আমিন

গার্মেন্টস শিল্পে বিদেশি কর্মকর্তা ছাড়াই শতভাগ দেশি কর্মসংস্থান সম্ভব : মাহদী আমিন

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৩৫, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২১:৩৯, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৩৫, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২১:৩৯, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর নভোথিয়েটারে রোববার এক আলোচনা সভায় কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। ছবি : বাসস

বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পে বিদেশি কর্মকর্তা বা বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমিয়ে শতভাগ দেশি কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নভোথিয়েটারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘ইনোভেশন ইন অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল : ড্রাইভিং কম্পিটিটিভনেস অ্যান্ড গ্রোথ’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে মাহদী আমিন এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, ‘অর্ধ শতকের পুরোনো এই শিল্পে আজও অনেক কারখানায় বা বায়িং হাউজে বিদেশি এনে কাজ করাতে দেখা যায়। কিন্তু আমাদের নিজেদের পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ হওয়ার মতো মেধা, দক্ষতা ও যোগ্যতা রয়েছে। শুধু দেশেই নয়, একটি টেকসই শিক্ষাব্যবস্থা ও মানসম্মত পরিবেশ গড়ে তুলতে পারলে বাংলাদেশের মেধাবী পেশাজীবীদের একদিন অন্যান্য দেশও উচ্চ পদে নিয়োগ দেবে।’

এর আগে শনিবার ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী এ মেলার দ্বিতীয় দিনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সরকার যুবসমাজের জন্য টেকসই কর্মসংস্থান ও আন্তর্জাতিক শ্রমবাজারে তাদের চাহিদা তৈরিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আর এ লক্ষ্যেই পাঠ্যক্রম সংস্কারের মাধ্যমে কারিগরি শিক্ষা, শিল্প ও শিক্ষাঙ্গনের নিবিড় যোগাযোগ এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বকে বাস্তবিক রূপ দেওয়া হচ্ছে।

তৈরি পোশাক খাতকে দেশীয় অর্থনীতির আবেগ ও ঐতিহ্যের প্রতীক হিসেবে বর্ণনা করে মাহদী আমিন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বন্ডেড ওয়্যারহাউস, শুল্কমুক্ত কাঁচামাল আমদানি ও নগদ প্রণোদনার মতো যুগান্তকারী নীতি চালুর মাধ্যমে এ খাতের মূল ভিত্তি স্থাপন করেছিলেন। এ ছাড়া নারী ক্ষমতায়নেও এই খাতের অবদান অনস্বীকার্য।

মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার বন্ধ কারখানা চালু করা, প্রণোদনা সহজীকরণ এবং বিজিএমইএ ও বিটিএমএসহ সব অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে এ খাতের আধুনিকায়নে কাজ করছে।

পোশাক খাতে প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে উপদেষ্টা মাহদী আমিন সুস্পষ্টভাবে জানান, প্রযুক্তির অজুহাতে কোনো অবস্থাতেই শ্রমিকদের কর্মসংস্থান কেড়ে নেওয়া যাবে না। মেহনতি মানুষের ত্যাগের ওপর ভর করেই এই খাত আজকের অবস্থানে পৌঁছেছে। ফলে প্রযুক্তির আধুনিকায়ন ও মানবসম্পদের সুরক্ষার সঠিক সমন্বয় ঘটানোই সরকারের প্রধান লক্ষ্য।

শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞান ও কারখানার বাস্তব কাজের মধ্যে সেতুবন্ধন তৈরির তাগিদ দিয়ে মাহদী আমিন বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে স্নাতকোত্তর ও ডিপ্লোমা কোর্স চালুর পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ, ক্যারিয়ার মেলা এবং ‘সেন্টার অব এক্সিলেন্স’ গড়ে তোলা প্রয়োজন। এ ছাড়া তরুণ উদ্ভাবকদের নতুন স্টার্টআপ প্রকল্পে প্রাথমিক মূলধন জোগান দেওয়ার বিষয়টিও সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এই আয়োজনে পোশাক খাত, শিক্ষা ও ব্যাংক খাতের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল, জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সপোর্ট বন্ড ও আইটি বিভাগের সদস্য ফারজানা আফরোজ, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) উপাচার্য ইঞ্জিনিয়ার ড. আইয়ুব নবী খান, এইচ অ্যান্ড এম’র রিজিওনাল কান্ট্রি ম্যানেজার জিয়াউর রহমান, এইচএসবিসি বাংলাদেশের কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং ও গ্লোবাল নেটওয়ার্ক ব্যাংকিংয়ের কান্ট্রি হেড শাদাব হোসেন এবং এইচএসবিসি বাংলাদেশের হেড অব গ্লোবাল অ্যাপারেল সাপ্লাই চেইন আশফাকুর রহমান।

আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মেলায় অংশ নেওয়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও স্টার্টআপগুলোর বিভিন্ন উদ্ভাবনী স্টল পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

সংশ্লিষ্ট সংবাদ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

২৭ অক্টোবর ২০২৬
তৃণমূল নারীদের অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিতই সরকারের অগ্রাধিকার : মাহদী আমিন
১২ অক্টোবর ২০২৬
বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা : মাহদী আমিন
১১ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের অর্জনের পেছনে রয়েছে বাবা-মায়ের ভালোবাসা ও ত্যাগের গল্প : মাহদী আমিন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শিশুদের বইপড়া, খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর
  2. পাবনায় সন্ত্রাসীদের গুলিতে আ.লীগ ও শ্রমিক দলনেতা নিহত
  3. ভৈরবে ইঞ্জিন খুলে নেওয়ার পর ১ কিলোমিটার পেছনে চলে গেল ট্রেন!
  4. ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন রিকশা, নীতিমালা প্রকাশ
  5. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে বিজয়ী
  6. সন্তান রেখে স্ত্রী উধাও, প্রবাসী স্বামীর সৌদিতে দুধ দিয়ে গোসল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x