Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:০০, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:০১, ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:০০, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:০১, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার : মাহদী আমিন
গার্মেন্টস শিল্পে বিদেশি কর্মকর্তা ছাড়াই শতভাগ দেশি কর্মসংস্থান সম্ভব : মাহদী আমিন
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা : মাহদী আমিন
মানবিক ও পরিবেশবান্ধব নগরব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : মাহদী আমিন
জনগণের প্রতি দায়বদ্ধতা ও গণতন্ত্রের প্রশ্নে বিএনপি আপসহীন : মাহদী আমিন

সাতটি খাতকে প্রাধান্য দিয়ে সমন্বিত কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার : মাহদী আমিন

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:০০, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:০১, ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:০০, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:০১, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। ছবি : বাসস

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, সমৃদ্ধ ও জ্ঞানভিত্তিক বাংলাদেশের ভিত্তি গড়ে তুলতে সাতটি খাতকে প্রাধান্য দিয়ে সমন্বিত কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। তিনি বলেন, তরুণদের ক্ষমতায়ন, শিক্ষা, উদ্ভাবন, সামাজিক সুরক্ষা, জ্বালানি, স্বাস্থ্যসেবা, অবকাঠামো ও প্রাতিষ্ঠানিক সুশাসন—এই সাতটি খাতকে প্রাধান্য দিয়ে সমন্বিত কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। তাৎক্ষণিক বৈশ্বিক ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি একটি সমৃদ্ধ ও জ্ঞানভিত্তিক বাংলাদেশের ভিত্তি গড়ে তোলাই এসব উদ্যোগের মূল লক্ষ্য।

বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মাহদী আমিন এসব কথা বলেন। বর্তমান সরকারের গত সাত মাসের মেয়াদ ও সমসাময়িক নানা ইস্যুতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, অর্থনৈতিক অগ্রগতি এবং জনকল্যাণমুখী উদ্যোগ তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তরুণ উদ্যোক্তা তৈরিতে নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, তরুণদের জন্য বাংলাদেশ ব্যাংকের অধীনে ৫০ কোটি টাকার একটি বিশেষ ঋণ তহবিল গঠন করা হয়েছে। এর মাধ্যমে দেশজুড়ে উপজেলা পর্যায় থেকে খুঁজে বের করে প্রতিবছর প্রায় পাঁচ হাজার সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাকে জামানতবিহীন প্রারম্ভিক মূলধন সহায়তা দেওয়া হবে। এ ছাড়া প্রান্তিক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ডিজিটাল চ্যানেলে সুদমুক্ত ‘ই-লোন’ সুবিধা চালু করা হচ্ছে এবং অনলাইন স্টার্টআপ তহবিলের সুযোগ উন্মুক্ত করা হচ্ছে।

তরুণ উদ্ভাবকদের সরাসরি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে যুক্ত করতে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ আয়োজন করার কথা উল্লেখ করে মাহদী আমিন বলেন, এ মেলায় অংশ নেওয়া তরুণ উদ্যোক্তাদের সরাসরি দিকনির্দেশনা ও উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

সাইবার নিরাপত্তার বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জানান, জাতীয় আইসিটি ও সাইবার সিকিউরিটি রেটিং সিস্টেম এবং সাইবার ইনভেস্টমেন্ট রিপোর্টিং সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দেশে আধুনিক স্মার্টফোন উৎপাদনে গতি আনতে নীতিগত প্রণোদনা দেওয়ার কাজ চলছে। এসব উদ্যোগ প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা এবং প্রবৃদ্ধির সুফল সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার বৃহত্তর প্রচেষ্টারই অংশ।

অর্থনৈতিক পরিস্থিতি ও মূল্যস্ফীতি প্রসঙ্গে মুখপাত্র মাহদী আমিন বলেন, গত বছরের একই সময়ের তুলনায় বর্তমানে মূল্যস্ফীতির হার নিম্নমুখী এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ সন্তোষজনক পর্যায়ে রয়েছে। জনগণের ওপর আর্থিক চাপ কম রাখতে এবং গ্যাসের প্রবাহ বাড়াতে সরকার তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে। গতকাল থেকে গ্যাসের সরবরাহে দৃশ্যমান অগ্রগতি শুরু হয়েছে, যা সামনের দিনগুলোতে আরও স্বাভাবিক হবে। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর তুলনায় দেশে ডিজেলের মূল্য সহনীয় রাখতে সরকার সর্বোচ্চ ভর্তুকি অব্যাহত রেখেছে।

আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিসের মূল্যায়নের বিষয়ে মাহদী আমিন বলেন, গত মঙ্গলবার মুডিস বাংলাদেশের ঋণমানের দৃষ্টিভঙ্গি ‘নেতিবাচক’ থেকে বদলে ‘স্থিতিশীল’ বলে ঘোষণা করেছে। যদিও দেশটির দীর্ঘমেয়াদি ইস্যুয়ার এবং সিনিয়র আনসিকিউরড রেটিং ‘বি২’-তেই বহাল রাখা হয়েছে, তবে এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করবে। এটি রাজনৈতিক স্থিতিশীলতা, নির্বাচিত সরকারের পলিসির ধারাবাহিকতা, সুশাসন এবং উন্নত অর্থনৈতিক পরিবেশেরই বহিঃপ্রকাশ। এর ফলে দেশে কেবল বৈদেশিক বিনিয়োগই বাড়বে না, আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদা বৃদ্ধির পাশাপাশি নারী ও তরুণদের বিপুল কর্মসংস্থান সৃষ্টি হবে।

সরকারের সংস্কার ও জনকল্যাণমূলক কাজের প্রধান সাতটি ক্ষেত্র উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, এগুলো হলো—তরুণদের ক্ষমতায়ন, শিক্ষা, তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবন; মানুষের শারীরিক কল্যাণ ও জীবনমানের উন্নয়ন; নারীর অগ্রযাত্রা, সর্বজনীন কল্যাণ ও সামাজিক সুরক্ষা; পরিবেশবান্ধব জ্বালানি ও জলবায়ু-সহনশীল শিল্পায়ন; আধুনিক স্বাস্থ্যসেবা, অবকাঠামো ও জনস্বাস্থ্য; যোগাযোগ ও ট্রাফিক ব্যবস্থাপনা এবং প্রাতিষ্ঠানিক সুশাসন, জনকূটনীতি ও বৈদেশিক সম্পর্ক। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনও বক্তব্য দেন।

মাহদী আমিন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সংশ্লিষ্ট সংবাদ: মাহদী আমিন

৩০ আগস্ট ২০২৬
২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন
২৮ আগস্ট ২০২৬
বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা : মাহদী আমিন
২৭ আগস্ট ২০২৬
এডুকেশন এক্সচেঞ্জ বাংলাদেশ-চীন মেলবন্ধন শক্তিশালী করবে : মাহদী আমিন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পে স্কেলে সরকারি কর্মচারীদের কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া
  2. বাস-প্রাইভেটকার সংঘর্ষে মুন্সীগঞ্জে নিহত ৪
  3. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ১৭৯
  4. জুলাই থেকে বাড়তি বেতন পাবেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা, প্রজ্ঞাপন জারি
  5. জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
  6. মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ সেই শিশুর মরদেহ মিলল জঙ্গলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x