রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪৮১ মামলা
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৪৮১টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
আজ রোববার (২০ সেপ্টেম্বর) ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, গতকাল শনিবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেছেন ডিএমপির এ কর্মকর্তা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রাফিক-রমনা বিভাগে ৩টি বাস, ৩টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ৪০টি মোটরসাইকেলসহ মোট ৮৪টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫টি বাস, ১টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ৭৪টি মোটরসাইকেলসহ মোট ১৩৯টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৫টি বাস, ১টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৬১টি সিএনজিসহ মোট ৩২৮টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৯টি বাস, ২৯টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজি এবং ১৫১টি মোটরসাইকেলসহ মোট ৩৬১টি মামলা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৯টি বাস, ৬টি ক্যাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৬৬টি মোটরসাইকেলসহ মোট ১৫০টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৮টি বাস, ২৩টি ট্রাক, ৪২টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজি ও ১৬৮টি মোটরসাইকেলসহ মোট ৪৭৯টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৫৩টি বাস, ১৩টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৮৭টি সিএনজি ও ২৮৫টি মোটরসাইকেলসহ মোট ৬৩০টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৯টি বাস, ৪টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজি ও ১০৫টি মোটরসাইকেলসহ মোট ৩১০টি মামলা হয়েছে। এ ছাড়া অভিযানকালে মোট ৫২৮টি গাড়ি ডাম্পিং ও ৩৪৮টি গাড়ি রেকার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক