গুলশান ও বনানী থানায় নতুন ওসি
ডিএমপি লোগো
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান ও বনানী থানায় নতুন অফিসার ইনর্চাজ (ওসি) বদলি ও পদায়ন করা হয়েছে।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়, নিরস্ত্র পুলিশ পরিদর্শক লাইনওআর ডিএমপি আবুজায়েদ মো. নাজমুন নুরকে গুলশান ও নিরস্ত্র পুলিশ পরিদর্শক লাইনওআর ডিএমপি মো. সালাহউদ্দিনকে বনানী থানার নতুন অফিসার ইনর্চাজ (ওসি) হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
একই আদেশে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলামকে গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগে বদলি করা হয়েছে।
এতে আরও বলা হয়, ঢাকায় কর্মরত এসব পুলিশ পরিদর্শকগণকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের বদলি ও পদায়ন করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)