Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:১৫, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৩:১৫, ২৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:১৫, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৩:১৫, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
বিএনপির নেতাকর্মীরা প্রহরীর মতো পূজামণ্ডপে দায়িত্ব পালন করবেন : রিজভী
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ফতুল্লায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১০, গ্রেপ্তার ২
সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে : রাশেদ খাঁন

বিএনপির নেতাকর্মীরা রাজপথেই থাকবে : গয়েশ্বর চন্দ্র রায়

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:১৫, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৩:১৫, ২৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:১৫, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৩:১৫, ২৭ সেপ্টেম্বর ২০২৬
গয়েশ্বর চন্দ্র রায়। ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিল, ভবিষ্যতেও থাকবে। কারণ রাজপথে বিএনপিকে মানায়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষকদল আয়োজিত সমাবেশে ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন সমাবেশে সভাপতিত্ব করেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দীর্ঘ আন্দোলন-সংগ্রামে বিএনপির নেতাকর্মীরা জেল-জুলুম, মামলা-হামলা ও গ্রেপ্তারের শিকার হয়েছেন। অনেকে স্বজন হারিয়েছেন। অনেক রক্তের বিনিময়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নেওয়া হয়েছে।’

এই জ্যেষ্ঠ রাজনীতিক বলেন, তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠিত হয়েছে। এ সরকার টাকা দিয়ে ভোট কিনে গঠন করা হয়নি। এ সময় দীর্ঘ আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।

গয়েশ্বর চন্দ্র বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র, ন্যায়বিচার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মূল্যবোধকে সামনে রেখেই বিএনপির যাত্রা শুরু হয়। তিনি বলেন, নানা ষড়যন্ত্রের কারণে দলের যাত্রা বারবার বাধাগ্রস্ত হয়েছে, এমনকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে। পরে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বের শূন্যস্থান পূরণ করে আপসহীন আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের হাত থেকে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন।

গয়েশ্বর রায় বলেন, রাষ্ট্র ও রাজনীতি থাকলে ষড়যন্ত্রও থাকবে। বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করার পর এখন ঘরে ফিরে গেছেন- এমন ধারণা থেকে অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছেন। এ ধরনের প্রচেষ্টাকে ‘ফলস কল’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘সাত মাসে পেটের ব্যথা কিন্তু প্রসব বেদনা নয়।’

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শেখ হাসিনা আসছেন- এমন ধুয়া তুলে যারা ‘ফটকাবাজি’ ও ‘ধাপ্পাবাজি’ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে গয়েশ্বর চন্দ্র বলেন, শেখ হাসিনা আসবে বলে যারা ‘ফটকাবাজি’ ও ‘ধাপ্পাবাজি’ করছে, তাদের আটকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের জানমাল ও চলাচলের পথ নিরাপদ রাখার দায়িত্বও সঠিকভাবে পালন করতে হবে।

গয়েশ্বর চন্দ্র আরও বলেন, আমরা আইনশৃঙ্খলার বিষয়টি নিজেদের হাতে তুলে নিতে চাই না। যারা দায়িত্বে আছেন, তাদের সঠিকভাবে সেটা প্রয়োগ করতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘ফ্যাসিবাদ দেশের বাইরে আছে, ভেতরেও আছে। দলের মধ্যে বা সরকারের মধ্যে ফ্যাসিবাদের কোন দোসর আছে কি না, সেদিকেও নজর রাখতে হবে।’

গয়েশ্বর চন্দ্র রায় বিএনপি নেতাকর্মী রাজপথ

সংশ্লিষ্ট সংবাদ: গয়েশ্বর চন্দ্র রায়

৩০ এপ্রিল ২০২৬
আমরা প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব করব, স্বামী-স্ত্রীর সম্পর্ক নয় : গয়েশ্বর রায়
১২ ফেব্রুয়ারি ২০২৬
ভোট দিলেন গয়েশ্বর চন্দ্র রায়
০৫ জানুয়ারি ২০২৬
গয়েশ্বর রায়ের পেশা কৃষি, বছরে আয় ১৭ লাখ, আছে ৬১ কোটি টাকার সম্পদ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
  2. পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ ও ১০৮৮ ভরি রূপা
  3. এখনও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের বহতল ভবনের আগুন
  4. লঘুচাপ-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. কাল টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  6. ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x