Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:১০, ০১ অক্টোবর ২০২৬
আপডেট: ২০:১১, ০১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:১০, ০১ অক্টোবর ২০২৬
আপডেট: ২০:১১, ০১ অক্টোবর ২০২৬
আরও খবর
জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস আজ
বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে কর্মশালা ও সেমিনার
বিশ্ব হেপাটাইটিস দিবস আজ

জাতীয় উৎপাদনশীলতা দিবস কাল

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:১০, ০১ অক্টোবর ২০২৬
আপডেট: ২০:১১, ০১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:১০, ০১ অক্টোবর ২০২৬
আপডেট: ২০:১১, ০১ অক্টোবর ২০২৬

জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে আগামীকাল শুক্রবার (২ অক্টোবর) ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’ উদযাপিত হবে।

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও)-এর উদ্যোগে দিবসটি উদযাপনে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটির এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।

বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার, পণ্যের গুণগত মান বৃদ্ধি, উৎপাদন ব্যয় ও অপচয় হ্রাস এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জনের জন্য উৎপাদনশীলতা বৃদ্ধির বিকল্প নেই।’ তিনি আশা প্রকাশ করে বলেন, ‘টেকসই উদ্ভাবন, আধুনিক প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদের যথাযথ ও সমন্বিত ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ অদূর ভবিষ্যতে একটি অধিক উৎপাদনশীল, প্রতিযোগিতামূলক ও টেকসই শিল্প অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবে।’

পৃথক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন, দক্ষ মানবসম্পদ ও কার্যকর ব্যবস্থাপনার সমন্বয়ে আমাদের শিল্প ও সেবা খাতকে আরো প্রতিযোগিতামূলক করে গড়ে তুলতে হবে। এই লক্ষ্য বাস্তবায়নে সরকারি নীতিগত সহায়তার পাশাপাশি শিল্প ও সেবা খাতের সংশ্লিষ্ট সকলের সক্রিয় অংশগ্রহণ জরুরি।’

বাণীতে প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, ‘ডিজিটাল অর্থনীতি, উচ্চপ্রযুক্তির কর্মসংস্থান ও দক্ষতাভিত্তিক শিক্ষায় বিনিয়োগ বাড়াতে আমরা অঙ্গীকারবদ্ধ। সরকারের লক্ষ্য হলো আগামী ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করা।’

এদিকে দিবসটি উদযাপন উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল ৭টা ১৫ মিনিটে রাজধানীর মিরপুর-১ (চিড়িয়াখানা রোড)-এর বিসিআইসি কলেজ প্রাঙ্গণে একটি র‌্যালি এবং ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি ইনোভেশন ফেয়ার’-এর উদ্বোধন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান।

দিবস জাতীয় উৎপাদনশীলতা দিবস

সংশ্লিষ্ট সংবাদ: দিবস

০২ অক্টোবর ২০২৬
জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
২০ আগস্ট ২০২৬
বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে কর্মশালা ও সেমিনার
২৮ জুলাই ২০২৬
বিশ্ব হেপাটাইটিস দিবস আজ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ট্রাফিক আইন লঙ্ঘনে ২ দিনে ডিএমপির ৪০৬১ মামলা
  2. মোরেলগঞ্জে নছিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩
  3. রোগী বহনের অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহণ! ভিডিও ভাইরাল
  4. পাঠ্যপুস্তক ছাপায় গুণগত মানে কোনো ছাড় দেওয়া হবে না : শিক্ষামন্ত্রী
  5. করের টাকার কার্যকর ব্যবহার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার : অর্থমন্ত্রী
  6. বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x