Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
কমল পূলক, বরিশাল (উজিরপুর)
২৩:১০, ০৫ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:১৫, ০৫ অক্টোবর ২০২৬
কমল পূলক, বরিশাল (উজিরপুর)
২৩:১০, ০৫ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:১৫, ০৫ অক্টোবর ২০২৬
আরও খবর
১০২ শিক্ষককে সম্মাননা দিল সরকার
বিশ্ব শিক্ষক দিবস আজ : ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
ঘাটাইলের নতুন ইউএনও নূরী তাসমিন ঊর্মি
সেই বিউটি পাল এবার পাচ্ছেন ‘গুণী শিক্ষক সম্মাননা’
ইউএনওর কাছে লাখ টাকা ধার চাওয়ায় এক ব্যক্তি আটক

‘১০ টাকার মাস্টার’ এলাহির পাশে খাদ্য সহায়তা নিয়ে ইউএনও

কমল পূলক, বরিশাল (উজিরপুর)
২৩:১০, ০৫ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:১৫, ০৫ অক্টোবর ২০২৬
কমল পূলক, বরিশাল (উজিরপুর)
২৩:১০, ০৫ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:১৫, ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে বরিশালের উজিরপুরে বামরাইল ইউনিয়নের হস্তিশুণ্ড গ্রামে ‘১০ টাকার মাস্টার মনিরুজ্জামান এলাহি’র পাশে খাদ্য সহায়তা নিয়ে ইউএনও মো. আলী সুজা। ছবি : এনটিভি

তালপাতায় অক্ষর লেখা, দোয়াত-কালিতে হাতেখড়ি আর কাঠের পাটিতে বসিয়ে শিশুদের পড়ানো—এভাবেই এক সময় গ্রামের শিশুদের শিক্ষাজীবনের সূচনা করতেন মনিরুজ্জামান এলাহি। পারিশ্রমিক হিসেবে নিতেন মাত্র ১০ টাকা। সেই থেকে স্থানীয়দের কাছে তিনি পরিচিতি পান ‘দশ টাকার মাস্টার’ নামে।

শিশুদের শিক্ষাজীবনের প্রথম অক্ষর শেখাতে জীবনের দীর্ঘ সময় কাটানো এই প্রবীণ শিক্ষক এখন বয়সের ভারে অনেকটা দুর্বল। জরাজীর্ণ ঘরে আর্থিক সংকটের মধ্যে দিন কাটছে তার। তার এমন দুরবস্থার খবর পেয়ে বিশ্ব শিক্ষক দিবসে বাড়িতে ছুটে গেছেন বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা।

আজ সোমবার (৫ অক্টোবর) উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুণ্ড গ্রামের বাড়িতে গিয়ে মনিরুজ্জামান এলাহির সঙ্গে দেখা করেন ইউএনও। এ সময় তার শারীরিক অবস্থা ও পারিবারিক পরিস্থিতির খোঁজখবর নেন তিনি। পরে তার হাতে খাদ্য সহায়তা তুলে দেন তিনি।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রবীণ এই শিক্ষককে আর্থিক সহযোগিতা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসাসেবার ব্যবস্থা করার আশ্বাসও দেন ইউএনও মো. আলী সুজা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নব্বইয়ের দশকে হস্তিশুণ্ড গ্রামের দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের শিশুদের শিক্ষার প্রথম পাঠ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই এলাহি। তালপাতায় লেখা, দোয়াতে কালি তৈরি এবং শিশুদের হাতে ধরে অক্ষর শেখানোর মধ্য দিয়ে শুরু হতো তার পাঠদান।

এলাহির কাছে হাতেখড়ি নেওয়া অনেক শিক্ষার্থী বর্তমানে চাকরি, ব্যবসাসহ বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত। তবে একটি প্রজন্মের শিক্ষার সূচনালগ্নে ভূমিকা রাখা সেই শিক্ষকই এখন জীবনের শেষ সময়ে এসে আর্থিক অনটনে দিন কাটাচ্ছেন।

এইচ এম ইনস্টিটিউশনের শিক্ষক নুরুল ইসলাম মোল্লা বলেন, ‘এলাহির কাছে হাতেখড়ি নেওয়া অনেকেই আজ সমাজে প্রতিষ্ঠিত। একটি প্রজন্মের জন্য তিনি নিঃস্বার্থভাবে কাজ করেছেন।’

মনিরুজ্জামান এলাহি বিয়ে করেননি। শিক্ষাদানকেই জীবনের বড় অংশজুড়ে সঙ্গী করে অন্যের সন্তানদের শিক্ষার প্রথম অক্ষর চিনিয়েছেন তিনি। অথচ জীবনের শেষ প্রান্তে এসে তার নেই স্থায়ী কোনো আয়ের উৎস, নেই নিয়মিত সরকারি সহায়তাও। জরাজীর্ণ বাড়িতেই কষ্টে দিন পার করছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এলাহির দুরবস্থার বিষয়টি ছড়িয়ে পড়লে তা উপজেলা প্রশাসনের নজরে আসে। এরপর তার খোঁজ নেন ইউএনও মো. আলী সুজা।

ইউএনও মো. আলী সুজা বলেন, “বিষয়টি আমার নজরে আসার পরই আমি ‘১০ টাকার মাস্টার এলাহি’র খোঁজ নিই। আজ বিশ্ব শিক্ষক দিবসে তার সঙ্গে সাক্ষাৎ করতে বাড়িতে এসেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আর্থিক ও চিকিৎসা সহায়তা দেওয়া হবে।”

স্থানীয়দের প্রত্যাশা, মনিরুজ্জামান এলাহির হাতে যাদের শিক্ষাজীবনের প্রথম অক্ষর লেখা হয়েছিল, তারাও এবার এই প্রবীণ শিক্ষকের পাশে দাঁড়াবেন। পাশাপাশি সমাজের সামর্থ্যবান মানুষদেরও তার সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তারা।

বিশ্ব শিক্ষক দিবস ইউএনও খাদ্য সহায়তা

সংশ্লিষ্ট সংবাদ: বিশ্ব শিক্ষক দিবস

০৫ অক্টোবর ২০২৬
১০২ শিক্ষককে সম্মাননা দিল সরকার
০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস আজ : ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
০৫ অক্টোবর ২০২৫
বিশ্ব শিক্ষক দিবস আজ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শিশু শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে
  2. সৌদি আরবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত
  3. দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট-দোকান খোলা রাখার সময় বাড়ল
  4. মাদ্রাসাছাত্রী অপহরণ ও সঙ্ঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ যুবকের যাবজ্জীবন
  5. ফ্যাসিস্টদের বিচার আগে, এরপর জাতীয় পুনর্মিলন : ডেপুটি স্পিকার
  6. বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x