মোংলায় ১২০ কেজি গাঁজাসহ আটক ৩
মোংলায় যাত্রীবাহী পরিবহণের নিচে ইঞ্জিনের চেচিসে লুকিয়ে পাচারের সময় ১২০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে এসআরবি-০৬। আটকদের বাড়ি রংপুর সদরে।
এসআরবি-৬ এর (খুলনা) উপপরিচালক (স্কোয়াড কমন্ডার ও মিডিয়া অফিসার) সৈয়দ ফজলুর রহমান জানান, ঢাকার কাঁচপুর থেকে গাঁজার চালান নিয়ে একটি যাত্রীবাহী পরিবহণ বাগেরহাটের মোড়েলগঞ্জ হয়ে মোংলায় আসছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই পরিবহণটিকে নজরদারি করা হয়। এরপর গত রাত ১টার দিকে পরিবহণটি মোংলার ব্রাহ্মণমেঠ এলাকায় পৌঁছালে সেটিকে আটক করা হয়।
সৈয়দ ফজলুর রহমান আরও বলেন, পরে পরিবহণের চালক, হেলপার ও অপর সদস্যের দেওয়া তথ্যমতে পরিবহণের পিছনের দিকের চেচিসে লুকিয়ে পাচার করে আনা ৬টি কার্টুনে থাকা ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় পারভেজ, নুরআমিন ও আমিনুর রহমান নামের চালক, ড্রাইভার ও পাচারকারী চক্রের সদস্যকে। এদের সকলের বাড়ি রংপুরের সদরে। এই পরিবহণে এর আগেও গাঁজা পরিবহণ করা হয়েছে বলে আটকরা স্বীকার করেছে। আটকদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

আবু হোসাইন সুমন, মোংলা