ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।
আজ বুধবার (৭ অক্টোবর) দুুপর ১টা পর্যন্ত আবহাওয়ার সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে জানানো হয়, এ সময়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৫০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪০ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩.৫০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় মোট ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক