নড়াইলে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ২০২৫ সালের পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তি পাওয়া মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা, সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নজরুল বর্ষ বিজয়ী শীর্ষক এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সরোয়ার, নড়াইল জেলা শিক্ষা কর্মকর্তা মো. জামাল উদ্দিন।
অনুষ্ঠানে ২০২৫ সালে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। আমন্ত্রিত অতিথিগণ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে পড়ালেখার পাশাপাশি সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এম. মুনীর চৌধুরী, নড়াইল