Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
আইয়ুব আলী, ময়মনসিংহ
২১:৪০, ০৯ অক্টোবর ২০২৬
আপডেট: ২১:৪৩, ০৯ অক্টোবর ২০২৬
আইয়ুব আলী, ময়মনসিংহ
২১:৪০, ০৯ অক্টোবর ২০২৬
আপডেট: ২১:৪৩, ০৯ অক্টোবর ২০২৬
আরও খবর
ভালুকায় ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন
ময়মনসিংহে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিমা বিসর্জন
৬ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪
৮৩ লাখ টাকার সম্পদের তথ্য গোপন : ডিবির পরিদর্শক ও স্ত্রীর বিরুদ্ধে মামলা
বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, গুলিতে নিহত ১

বাঁশবাড়ি কলোনি পরিবেশবান্ধব করে গড়ার তাগিদ জলবায়ু পরিবর্তনমন্ত্রীর

আইয়ুব আলী, ময়মনসিংহ
২১:৪০, ০৯ অক্টোবর ২০২৬
আপডেট: ২১:৪৩, ০৯ অক্টোবর ২০২৬
আইয়ুব আলী, ময়মনসিংহ
২১:৪০, ০৯ অক্টোবর ২০২৬
আপডেট: ২১:৪৩, ০৯ অক্টোবর ২০২৬
ময়মনসিংহ নগরীর বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। ছবি : এনটিভি

ময়মনসিংহ নগরীর বাঁশবাড়ি কলোনিকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সবুজ রাখার ওপর গুরুত্বারোপ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, দেশের প্রতিটি এলাকার মানুষকে নিজ নিজ পরিবেশ সুন্দর রাখতে উদ্বুদ্ধ করা প্রয়োজন। এ জন্য বাঁশবাড়ি কলোনির মতো উদ্যোগ অন্য এলাকাতেও ছড়িয়ে দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে।

আজ শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে নগরের বাঁশবাড়ি কলোনি ঘুরে দেখেন মন্ত্রী। এ সময় তিনি কলোনির পরিবেশ ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ পর্যবেক্ষণ করেন।

কলোনি পরিদর্শনকালে আবদুল আউয়াল মিন্টু বলেন, প্রধানমন্ত্রী তাঁকে কলোনিটির একটি ছবি পাঠিয়েছেন। ছোট একটি রাস্তা ও তার আশপাশের পরিবেশ সুন্দর করে রাখার উদ্যোগ তাঁকে অভিভূত করেছে। মানুষের বসবাসের জায়গাগুলো পরিষ্কার রাখা, গাছ লাগানো এবং পরিবেশের প্রতি মানুষের মানসিক সংযোগ বাড়ানো জরুরি।

মন্ত্রী আরও বলেন, বাঁশবাড়ি কলোনির এই উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তিনি কথা বলেছেন। অন্য এলাকার মানুষকেও নিজেদের আবাসিক এলাকা পরিষ্কার রাখা এবং গাছ ও ফুল লাগানোর বিষয়ে উদ্বুদ্ধ করা যায় কি না, তা নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। এ জন্য বিভিন্ন শহরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে কলোনিটির ছবি অন্যদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের মাটি ও আবহাওয়ার উপযোগী ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। যেসব এলাকায় ইউক্যালিপটাসের পরিবর্তে অন্য প্রজাতির গাছ লাগানো হচ্ছে, সেখানে বিকল্প গাছ রোপণ করা হচ্ছে। পাশাপাশি স্থানীয়ভাবে উপযোগী ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ গাছের চারা উৎপাদন এবং সেগুলো সংশ্লিষ্ট এলাকায় লাগানোর পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী আরও বলেন, চলতি বছর পাঁচ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা থাকলেও তা বাড়িয়ে সাড়ে পাঁচ থেকে ছয় কোটি লাগানোর আশা করা হচ্ছে। বছরজুড়েই বৃক্ষরোপণ কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে।

বাঁশবাড়ি কলোনি পরিদর্শনকালে ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, মুক্তাগাছা আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন এবং বিভাগীয় বনকর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ আবদুল আউয়াল মিন্টু পরিবেশ মন্ত্রী
সর্বাধিক পঠিত
  1. দেশের যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
  2. ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে
  3. ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
  4. ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা, আটক ২
  5. স্থানীয় নির্বাচন : ভোটার স্থানান্তরের সময় বৃদ্ধি করল ইসি
  6. ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x