Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:১০, ১১ অক্টোবর ২০২৬
আপডেট: ০১:১২, ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:১০, ১১ অক্টোবর ২০২৬
আপডেট: ০১:১২, ১১ অক্টোবর ২০২৬
আরও খবর
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৯৩
গাজীপুরে বাড়ছে ডেঙ্গু রোগী, হাসপাতালে শয্যা সংকট
ডেঙ্গুতে ৯ দিনে ৫৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৩১
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩০০
মমেক হাসপাতালে ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি দ্রুত অপসারণের আহ্বান

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:১০, ১১ অক্টোবর ২০২৬
আপডেট: ০১:১২, ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:১০, ১১ অক্টোবর ২০২৬
আপডেট: ০১:১২, ১১ অক্টোবর ২০২৬
ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ফাইল ছবি

ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি, আঙিনা ও আশপাশে জমে থাকা পানি দ্রুত অপসারণের আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, কোথাও তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। ব্যক্তিগতভাবে পানি অপসারণ সম্ভব না হলে সিটি করপোরেশনকে জানাতে হবে। করপোরেশনের পক্ষ থেকে তা অপসারণের ব্যবস্থা করা হবে।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে আয়োজিত শিক্ষক ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক এসব কথা বলেন।

প্রশাসক বলেন, সরকারের নির্দেশনায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি প্রতি শনিবার বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’ পালন করা হয়।

আবদুস সালাম বলেন, সপ্তাহে অন্তত একদিন নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হলে ঢাকা শহর অপরিচ্ছন্ন থাকবে না। তিন মাসব্যাপী এ কর্মসূচি নিরলস ও সমন্বিতভাবে বাস্তবায়ন করা গেলে নগরের রাস্তাঘাট ও বাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি কমানো সম্ভব হবে।

আবদুস সালাম আরও বলেন, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত দায়িত্ব পালন করবেন। তবে নগরকে পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে শুধু করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়; এ ক্ষেত্রে নাগরিকদেরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। এ জন্য স্কুল, কলেজ, অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান, স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইড ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

ডেঙ্গু প্রতিরোধে বৃষ্টির পর বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণের ওপর গুরুত্বারোপ করে প্রশাসক বলেন, প্রতিদিন বৃষ্টি হওয়ায় বিভিন্ন স্থানে পানি জমে থাকার আশঙ্কা রয়েছে। এসব স্থানের পানি দ্রুত অপসারণ করতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তির পক্ষে অপসারণ করা সম্ভব না হলে সিটি করপোরেশনকে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরিচ্ছন্নতা কার্যক্রম ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করে প্রশাসক বলেন, গণমাধ্যমে এ কর্মসূচি প্রচারিত হওয়ায় জনগণের মধ্যে ইতোমধ্যে সচেতনতা তৈরি হয়েছে। জনগণের মধ্যে পূর্ণাঙ্গ সচেতনতা গড়ে উঠলে এ কর্মসূচি সফল হবে। তিনি বলেন, নগর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবার। নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের মতো উদ্যোগে নাগরিকদের অংশগ্রহণ বাড়লে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম আরও কার্যকর হবে।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ কর্পোরেশনের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ডেঙ্গু প্রতিরোধ পানি অপসারণ আহ্বান

সংশ্লিষ্ট সংবাদ: ডেঙ্গু

৩ ঘন্টা আগে
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৯৩
৭ ঘন্টা আগে
গাজীপুরে বাড়ছে ডেঙ্গু রোগী, হাসপাতালে শয্যা সংকট
১০ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে ৯ দিনে ৫৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৩১
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিএনপির নেতাকর্মীরা প্রহরীর মতো পূজামণ্ডপে দায়িত্ব পালন করবেন : রিজভী
  2. চণ্ডীপাঠে দেবীর শুভ আবাহন : মহালয়ার আবহে দুর্গোৎসবের প্রহর গুনছে মানিকগঞ্জ
  3. বিমানবন্দরে বিস্ফোরণ : রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান
  4. তৌফিক ইমরোজ খালিদী শায়িত হলেন বুদ্ধিজীবী কবরস্থানে
  5. সাংবাদিক আমির খসরুর ইন্তেকাল
  6. বাঁশ কাটতে গিয়ে ভীমরুলের কামড়ে স্বামীর মৃত্যু, স্ত্রী আইসিইউতে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x