নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাদ্দাম গ্রেপ্তার
রাজধানীর তুরাগে বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের খুলনা ফুলতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ওরফে এস কে সাদ্দামকে (৩৭) গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ।
আজ শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় তুরাগ থানার একটি আভিযানিক দল তুরাগ থানাধীন খালপাড় ব্রিজসংলগ্ন পাকা রাস্তা থেকে সাদ্দামকে গ্রেপ্তার করে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, সিডিএমএস পর্যালোচনায় গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেনের বিরুদ্ধে খুলনা জেলার বিভিন্ন থানায় একাধিক রাজনৈতিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে দিঘলিয়া ও ফুলতলা থানায় দায়ের করা মামলায় বিস্ফোরক দ্রব্য আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় হত্যা, হত্যাচেষ্টা, চুরি ও অন্যান্য অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় পুলিশ।

এনটিভি অনলাইন ডেস্ক