আজ ঢাকার আবহাওয়া যেমন থাকবে
ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ দিনের বেলা ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ প্রধানত পরিষ্কার থাকতে পারে। সেই সঙ্গে সার্বিক আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও জানানো হয়, এ সময়ে উত্তর অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সাময়িকভাবে অপরিবর্তিত থাকতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.২ ডিগ্রি সেলসিয়াস।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে। আগামীকাল বুধবার ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৫ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

এনটিভি অনলাইন ডেস্ক