Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
০৯:০৫, ২০ অক্টোবর ২০২৬
আপডেট: ০৯:০৮, ২০ অক্টোবর ২০২৬
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
০৯:০৫, ২০ অক্টোবর ২০২৬
আপডেট: ০৯:০৮, ২০ অক্টোবর ২০২৬
আরও খবর
জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারত্ব জোরদার হয়েছে : হুমায়ুন কবির
জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
পাঁচ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট
ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ফিরতে দেরি হচ্ছে প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর রাজশাহী

আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
০৯:০৫, ২০ অক্টোবর ২০২৬
আপডেট: ০৯:০৮, ২০ অক্টোবর ২০২৬
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
০৯:০৫, ২০ অক্টোবর ২০২৬
আপডেট: ০৯:০৮, ২০ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে উৎসবমুখর রাজশাহী। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহী সফরে আসছেন তিনি। সফরকালে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেওয়ার পাশাপাশিশারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। তার আগমন ঘিরে ইতোমধ্যে সম্পন্ন হয়েছে ব্যাপক প্রস্তুতি। জনসভাকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে বিপুল উৎসাহ-উদ্দীপনা। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অপেক্ষায় রয়েছেন নগরবাসী।

সফরসূচি অনুযায়ী, আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের উদ্দ্যেশ্যে যাত্রা শুরুর কথা প্রধানমন্ত্রীর। এরপর দুপুর সোয়া ১টায় রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে রাজশাহী ধর্মসভা মন্দিরের উদ্দেশে যাত্রা করবেন তিনি। পরে দুপুর দেড়টার দিকে মন্দিরের পূজামণ্ডপে উপস্থিত হয়ে পরিদর্শনের কর্মসূচি রয়েছে।

এছাড়াও দুপুর সোয়া ২টার দিকে রাজশাহী সার্কিট হাউসে উপস্থিত হয়ে মধ্যাহ্নবিরতি শেষে বিকেল ৩টায় নগরীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে (মাদ্রাসা মাঠ) আয়োজিত জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জনসভা শেষে বিকেল সোয়া ৪টার দিকে শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে তার।

এদিকে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ঐতিহাসিক হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ তথা ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভার প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

ভূমিমন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি নিতে হলেও রাজশাহীর মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আবেগ কাজ করছে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটিই প্রথম রাজশাহী সফর। তার আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এ সফরে উত্তরাঞ্চলের কৃষি ও কৃষকদের স্বার্থ বিবেচনায় নিয়ে আখচাষিদের জন্য প্রধানমন্ত্রী বিশেষ বার্তা দেবেন।

মন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান হিসেবে তারেক রহমানের এ আগমন রাজশাহীর মানুষের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের মধ্য দিয়ে তারেক রহমান দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন বলেও দাবি করেন তিনি। এ সফরে রাজশাহীর দীর্ঘদিনের বিভিন্ন দাবি ও প্রত্যাশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।

প্রধানমন্ত্রীর কাছে রাজশাহীর উন্নয়নসংক্রান্ত বেশ কয়েকটি দাবি তুলে ধরার পরিকল্পনা রয়েছে স্থানীয় নেতাদের। দাবিগুলোর মধ্যে রয়েছে- বীজ সংরক্ষণের কার্যকর ব্যবস্থা গ্রহণ, রাজশাহী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা, কৃষিভিত্তিক রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ দ্রুত শেষ করা এবং পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। পাশাপাশি রাজশাহী নগরীকে আনুষ্ঠানিকভাবে ‘শিক্ষা নগরী’ ঘোষণার দাবিও রয়েছে।

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও নগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। রাজশাহীর সঙ্গে তারেক রহমানের আবেগের সম্পর্ক রয়েছে। এই মাঠেই তিনি নির্বাচনি প্রচারের শেষ বক্তব্য দিয়েছিলেন। এবার সরকারপ্রধান হিসেবে তার আগমনকে ঘিরে নগরবাসীর প্রত্যাশাও অনেক।

রিটন আরও বলেন, পদ্মা ব্যারাজ নির্মাণ, বন্ধ রেশম কারখানা চালু এবং হাইটেক পার্ক নতুনভাবে সাজানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এসব উদ্যোগের অগ্রগতির পাশাপাশি দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য আরও পদক্ষেপ প্রয়োজন। তিনি রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, আম সংরক্ষণের জন্য আধুনিক হিমাগার নির্মাণ এবং পদ্মার পাড়ে নতুন স্মৃতিসৌধ বা স্মৃতিস্তম্ভ স্থাপনের দাবি জানান।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট শফিকুল হক মিলন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহীকে অগ্রাধিকার দিয়েছেন। তার আগমন উপলক্ষে রাজশাহীবাসী শুভেচ্ছা ও সংবর্ধনা জানানোর প্রস্তুতি নিচ্ছেন। রাজশাহীর সাধারণ মানুষ এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিরাও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন। দুর্গাপূজাকে কেন্দ্র করে এই সফর সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তা বহন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে জননিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির জানান, গোয়েন্দা নজরদারির পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। স্ট্যাটিক ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন সেক্টরের নিরাপত্তার দায়িত্বে থাকবেন। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

ফয়েজুল কবির বলেন, বিমানবন্দর থেকে সার্কিট হাউস পর্যন্ত সড়কে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রী যেসব সড়ক দিয়ে চলাচল করবেন এবং যেসব স্থানে অবস্থান করবেন, সেসব জায়গায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার পাশাপাশি যানবাহন চলাচল স্বাভাবিক রাখার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরীর সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতার কাজ করা হয়েছে। সড়ক বিভাজকে নতুন রং, পুরোনো স্থাপনায় রঙের প্রলেপ এবং বিভিন্ন এলাকায় সংস্কারকাজের মাধ্যমে নগরীকে সাজানো হয়েছে।

ঐতিহাসিক মাদ্রাসা মাঠে তৈরি করা হয়েছে ৫৫ ফুট দৈর্ঘ্য ও ৩৫ ফুট প্রস্থের মঞ্চ। মাঠ ও আশপাশে স্থাপন করা হয়েছে শতাধিক মাইক এবং চারটি এলইডি স্ক্রিন। আয়োজকদের বিশেষ উদ্যোগ হিসেবে মঞ্চ ও প্রয়োজনীয় ব্যবস্থাপনার বাইরে মাঠে কোনো ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ড রাখা হয়নি।

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী

সংশ্লিষ্ট সংবাদ: প্রধানমন্ত্রী

৩১ অক্টোবর ২০২৬
জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী
৩০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারত্ব জোরদার হয়েছে : হুমায়ুন কবির
৩০ অক্টোবর ২০২৬
জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নিম্নচাপের প্রভাবে বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. ১২ অঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস
  3. সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি
  4. নিম্নচাপে উত্তাল সাগর, ৪ বন্দরে সতর্ক সংকেত জারি
  5. আধিপত্য বিস্তারে সাজেকে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলি
  6. ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x