ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ৩৬৯১ মামলা
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুইদিনে ৩৬৯১টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ২১টি বাস, ২টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি অটোরিকশা ও ২৬টি মোটরসাইকেলসহ মোট ১৫৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ২১টি বাস, ৩৩টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি অটোরিকশা ও ১৬০টি মোটরসাইকেলসহ মোট ৩০০টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪১টি বাস, ৩টি ট্রাক, ২৯টি কাভার্ডভ্যান, ১৪৭টি সিএনজি অটোরিকশা ও ৪০৫টি মোটরসাইকেলসহ মোট ৭৩২টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৮টি বাস, ৪৮টি ট্রাক, ২২টি কাভার্ডভ্যান, ৭১টি সিএনজি অটোরিকশা ও ৯২টি মোটরসাইকেলসহ মোট ৩৫৮টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৭টি বাস, ৪টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৫৭টি সিএনজি অটোরিকশা ও ৭৮টি মোটরসাইকেলসহ মোট ২৮৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৯টি বাস, ১৯টি ট্রাক, ৪২টি কাভার্ডভ্যান, ১১২টি সিএনজি অটোরিকশা ও ৩২৮টি মোটরসাইকেলসহ মোট ৬৮১টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৭০টি বাস, ১৬টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ১০৯টি সিএনজি অটোরিকশা ও ২৩০টি মোটরসাইকেলসহ মোট ৬৩৪টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৪৫টি বাস, ৮টি ট্রাক, ৪২টি কাভার্ডভ্যান, ৬০টি সিএনজি অটোরিকশা ও ১৮৯টি মোটরসাইকেলসহ মোট ৫৪৫টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ১১৪৬টি গাড়ি ডাম্পিং ও ৭১২টি গাড়ি রেকার করা হয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার (২৯ ও ৩০ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক