ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, তালিকায় অবস্থান কত?
আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। ১৬৪ স্কোর নিয়ে তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা।
আজ সোমবার (২ নভেম্বর) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
তালিকায় প্রথম অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ৪৯৩। তালিকায় ২১৯ স্কোর নিয়ে দ্বিতীয়তে রয়েছে ভারতের দিল্লি। ২১২ স্কোর নিয়ে তৃতীয়তে রয়েছে মিসরের কায়রো। ১৬৯ স্কোর নিয়ে তালিকায় চতুর্থতে রয়েছে ভারতের কলকাতা।
উল্লেখ্য, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এনটিভি অনলাইন ডেস্ক