Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
জাহিদুর রহমান
১৩:৩৫, ০২ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:৩৭, ০২ নভেম্বর ২০২৬
জাহিদুর রহমান
১৩:৩৫, ০২ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:৩৭, ০২ নভেম্বর ২০২৬
আরও খবর
শ্রমিক আন্দোলনে অচল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড
গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
মিরপুরে পুলিশের গাড়িতে আগুন: ফেসবুক পোস্টে স্বীকারোক্তি, গ্রেপ্তার ১
স্বল্পতম সময়ের মধ্যে মজুরি নির্ধারণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, দুই শতাধিক কারখানায় ছুটি ঘোষণা

জাহিদুর রহমান
১৩:৩৫, ০২ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:৩৭, ০২ নভেম্বর ২০২৬
জাহিদুর রহমান
১৩:৩৫, ০২ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:৩৭, ০২ নভেম্বর ২০২৬
আশুলিয়ার নরসিংহপুরে একটি কাভার্ডভ্যান ভ্যাঙচুর করে আগুন দেওয়া হয়েছে। ছবি : এনটিভি

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আজও উত্তপ্ত আশুলিয়ার শিল্পাঞ্চল। সোমবার (২ নভেম্বর) সকালে কারখানায় কাজে যোগ না দিয়ে হাজারো শ্রমিক সড়কে নেমে আসেন। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ, লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনা ঘটে। এ ছাড়া আশুলিয়ার নরসিংহপুরে একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

গত রোববারের সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর শতাধিক কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। অন্যদিকে, পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস পেয়ে সোমবার সকালে বেশ কিছু কারখানা খুললেও অস্থিরতা ছড়িয়ে পড়ায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলোতেও ছুটি ঘোষণা করা হয়। দুপুর পর্যন্ত দুই শতাধিক কারখানায় ছুটি ঘোষণা ও বন্ধ থাকায় উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়।

শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, সকালে শ্রমিকেরা কারখানায় এসে কাজে যোগ দেন। কিছুক্ষণ পর আশপাশের কারখানার শ্রমিকেরা ছুটি ঘোষণার দাবিতে শারমিন গ্রুপের সামনে অবস্থান নেন। পরে পরিস্থিতি বিবেচনায় কারখানাটিতে ছুটি ঘোষণা করতে হয়।

এদিকে, শ্রমিকেরা মহাসড়কে নেমে বিভিন্ন কারখানার দিকে অগ্রসর হলে পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। শ্রমিকেরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। বিভিন্ন স্থানে সংঘর্ষ ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

শিল্পাঞ্চল সাভারেও সকালে কারখানাগুলোতে কাজ শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্থিরতা ছড়িয়ে পড়ে।

এর আগে গত রোববার সন্ধ্যায় একেএইচ গ্রুপের বড় একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে কারখানাটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। কারখানাটিতে গিয়ে দেখা যায়, বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের চিহ্ন রয়েছে। আগুনে কারখানার নিরাপত্তা বিভাগ পুড়ে গেছে। আমদানি-রপ্তানির কাজে ব্যবহৃত কাভার্ডভ্যান, শ্রমিকবাহী বাস এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়িও ভাঙচুর করা হয়েছে।

দুপুরের দিকে হেমায়েতপুরের পদ্মার মোড়ে বিএনপির নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন। তাদের নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ। তারা শিল্পাঞ্চলে ভাঙচুর ও অস্থিরতার প্রতিবাদ জানান।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিকদের দাবি পূরণে সরকার উদ্যোগ নিয়েছে। বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হলেও শ্রমিকেরা বিভিন্ন স্থানে ভাঙচুরের চেষ্টা চালিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

শ্রমিক পুলিশ সংঘর্ষ কারখানা ছুটি ঘোষণা

সংশ্লিষ্ট সংবাদ: শ্রমিক

৩ ঘন্টা আগে
গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
২৭ অক্টোবর ২০২৬
শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
৩০ মার্চ ২০২৬
চাঁদপুরে খামারশ্রমিক হত্যা, সীমান্ত থেকে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দেশব্যাপী জাটকা ধরায় ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু
  2. মজুরি বোর্ড গঠনকে স্বাগত শ্রমিক নেতাদের
  3. সাবেক রাষ্ট্রদূতের স্ত্রীকে হত্যা : ছেলে কারাগারে, গৃহকর্মীর জবানবন্দি
  4. পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর : স্বরাষ্ট্রমন্ত্রী
  5. কারখানার কার্যক্রম ও জননিরাপত্তা নিশ্চিতে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
  6. ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল, সদস্যসচিব জাহাঙ্গীর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x