টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
গাছের ডালপালা কর্তনজনিত কাজের জন্য নাটোরের কয়েকটি এলাকায় আগামীকাল বুধবার (৪ নভেম্বর) টানা আট ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
আজ মঙ্গলবার নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের ১ নম্বর ফিডারের আওতাধীন এলাকায় বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এসব এলাকার মধ্যে রয়েছে মশিন্দা, বেলগাছি, দোগাছি, কদিমছিলান, মুকিমপুর ও কাঠালবাড়িয়া।
এতে আরও বলা হয়, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় এসব এলাকার গ্রাহকদের সাময়িক ভোগান্তির মুখে পড়তে হতে পারে। কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধের সময়সীমা কিছুটা পরিবর্তন হতে পারে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক