লাউ-টমেটোর দাম চড়া, কমেছে পটোল-ঝিঙে-পেঁপের
বাজারে উঠতে শুরু করেছে শীতের সবজি, তবে তা কিনতে বেশ চড়া দামই দিতে হচ্ছে ক্রেতাকে। সবজির সরবরাহ বাড়লে দাম কমতে পারে—আশা ক্রেতা-বিক্রেতা উভয়েরই।
আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে টমেটো, লাউ, ফুলকপি, বাঁধাকপি, শিমসহ নানা ধরনের সবজি দেখা যায়। তবে এসব কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে বাড়তি টাকা। এদিকে, গত সপ্তাহের তুলনায় পটোল, ঝিঙে, পেঁপে, মুলাসহ বেশ কিছু সবজির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত কমেছে।
তবে সবজির এ চড়া দামের মধ্যেও সবচেয়ে বেশি কাঁচামরিচের দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়।
বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে :

নিজস্ব প্রতিবেদক