ভারত থেকে আরও ১৭ হাজার টন ডিজেল আসছে এপ্রিলে

দেশের জ্বালানি চাহিদা মেটাতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি অব্যাহত রয়েছে। চলতি এপ্রিল মাসে ভারত থেকে মোট ২৫ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল আমদানির পরিকল্পনা নিয়েছে সরকার। এর মধ্যে গত শুক্রবার মধ্যরাতে প্রথম চালানের ৮ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছেছে। বাকি ১৭ হাজার টন ডিজেল চলতি মাসের বিভিন্ন ধাপে দেশে পৌঁছাবে।আসামের নুমালিগড় রিফাইনারি থেকে ‘বাংলাদেশ-ভারত...