এক লাফে ভরিতে স্বর্ণের দাম কমল ১৫ হাজার ৭৪৬ টাকা
দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। এবার ভালো মানের এক ভরি স্বর্ণের দাম এক লাফে ১৫ হাজার ৭৪৬ টাকা কমেছে। সে হিসেবে আজ শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে দুই লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা গুনতে হচ্ছে।
আজ শনিবার (৩১ জানুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন দাম অনুযায়ী, আজ শনিবার থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৪৪ হাজার ১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৯ হাজার ১৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৭১ হাজার ৮৬৯ টাকায় বেচাকেনা হচ্ছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৫৮ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২২ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৮২ হাজার ৪৮৩ টাকায় বেচাকেনা হয়।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।

নিজস্ব প্রতিবেদক