নভেম্বরে ঢাকায় শুরু হচ্ছে বাটেক্সপো ২০২৬

দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) উদ্যোগে আগামী ১৮ ও ১৯ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাটেক্সপো ২০২৬। বিজিএমইএর নির্দেশনা ও তত্ত্বাবধানে ঢাকায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে বিজিএমইএ...