Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
জাবি সংবাদদাতা
১৭:৪০, ০৮ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৭:৪৫, ০৮ ডিসেম্বর ২০২০
জাবি সংবাদদাতা
১৭:৪০, ০৮ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৭:৪৫, ০৮ ডিসেম্বর ২০২০
আরও খবর
রাবিতে চার দিনব্যাপী নবম ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
কুবির শূন্য আসনে ভর্তির সুযোগ, সাক্ষাৎকারের তারিখ ঘোষণা
রাবিতে ভর্তি পরীক্ষার ফলাফলে ভয়াবহ ত্রুটির অভিযোগ
ইডেন কলেজ বহ্নিশিখার সভাপতি প্রাপ্তি, সম্পাদক কামরুন নাহার
বাইউস্টে নবীন বরণ ও ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

জাবিতে বঙ্গবন্ধুর দৃষ্টিনন্দন ভাস্কর্য স্থাপন করা হবে : উপাচার্য

জাবি সংবাদদাতা
১৭:৪০, ০৮ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৭:৪৫, ০৮ ডিসেম্বর ২০২০
জাবি সংবাদদাতা
১৭:৪০, ০৮ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৭:৪৫, ০৮ ডিসেম্বর ২০২০
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ আয়োজিত মানববন্ধন। ছবি : এনটিভি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃষ্টিনন্দন ভাস্কর্য স্থাপনের ঘোষণা দিয়েছেন। 

উপাচার্য আরো বলেন, ‘শিগগিরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবচেয়ে সুন্দর জায়গা খুঁজে বের করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি দৃষ্টিন্দন ভাস্কর্য স্থাপন করা হবে।’

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফটকে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ আয়োজিত মানববন্ধনে এ ঘোষণা দেন তিনি।

মানববন্ধনে অনলাইনে যুক্ত হয়ে উপাচার্য বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘ভাস্কর্য ইতিহাস, ঐতিহ্য, শিল্পকলা ও সাহিত্যের অংশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য আমাদের স্বাধীনতা ও চেতনার প্রতীক। বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত মানে বাংলাদেশের স্বাধীনতা ও অস্তিত্বের ওপর আঘাত। এই ঘৃণ্য কাজ যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা বঙ্গবন্ধুর একটা ভাস্কর্যের বদলে হাজারটা ভাস্কর্য বানাব।’

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এ মামুন বলেন, ‘ধর্মকে ধর্মের জায়গায় রাখুন। ধর্মকে নিয়ে কেউ রাজনীতি করবেন না। আমাদের দেশে এখন ধর্ম নিয়ে ব্যবসা চলছে। সরকারের কাছে এই কুচক্রী মহলের বিচারের দাবি জানাচ্ছি।’ 

প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সোহেল আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর আঘাত হানা মানে বাংলাদেশের ওপর আঘাত হানা। মুসলিম লীগ ও পাকিস্তানের প্রেতাত্মারা আবার মাথা তুলে দাঁড়াচ্ছে। পৃথিবীর অনেক মুসলিম দেশে ভাস্কর্য আছে। সেখানে কেউ ভাস্কর্য ভাঙে না। ভাস্কর্য মানেই মূর্তিপূজা না।’

বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক বশির আহমেদের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে আরো বক্তব্য দেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোহা. মুজিবুর রহমান, অধ্যাপক ড. আলমগীর কবীর, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. জেবউননেছা, ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল হাসান, প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক জুলকারনাইন, পাবলিক হেল্থ অ্যান্ড ইনফরমেটিকস্ বিভাগের চেয়ারম্যান ড. তাজউদ্দিন সিকদার, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান শেখ আদনান ফাহাদ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মহিবুর রৌফ শৈবাল, পাবলিক হেল্থ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের শিক্ষক মাহমুদুর রহমান। 

এ ছাড়া উপস্থিত ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. শাহেদুর রশিদ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আবদুল্লাহ হেল কাফী, অধ্যাপক আলী আজম তালুকদার, অধ্যাপক ড. এম মেসবাউদ্দিন সরকার প্রমুখ।

সর্বাধিক পঠিত
  1. রাবিতে চার দিনব্যাপী নবম ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
  2. কুবির শূন্য আসনে ভর্তির সুযোগ, সাক্ষাৎকারের তারিখ ঘোষণা
  3. রাবিতে ভর্তি পরীক্ষার ফলাফলে ভয়াবহ ত্রুটির অভিযোগ
  4. শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে জরুরি নির্দেশনা
  5. ইডেন কলেজ বহ্নিশিখার সভাপতি প্রাপ্তি, সম্পাদক কামরুন নাহার
  6. বাইউস্টে নবীন বরণ ও ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x