Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
এ বি এম ফজলুর রহমান, পাবনা
২০:৪৫, ০৯ এপ্রিল ২০২২
আপডেট: ২০:৪৫, ০৯ এপ্রিল ২০২২
এ বি এম ফজলুর রহমান, পাবনা
২০:৪৫, ০৯ এপ্রিল ২০২২
আপডেট: ২০:৪৫, ০৯ এপ্রিল ২০২২
আরও খবর
ভোট পুনর্গণনার দাবিতে পাবনা-৩ ও ৪ আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫
৬০০ বছরের পুরোনো পাণ্ডুলিপিসহ ৩৮ হাজার বইয়ের প্রদর্শনী
ভবন ঝুঁকিপূর্ণ, শ্রেণিকক্ষের বাইরে পাঠদান
নতুন ধারার রাজনীতিকে জয়ী করতে হবে : জামায়াত আমির

দেশ ছাড়লেন ভিসি রোস্তম আলীর প্রধান সহযোগী সাবেক প্রক্টর প্রীতম!

এ বি এম ফজলুর রহমান, পাবনা
২০:৪৫, ০৯ এপ্রিল ২০২২
আপডেট: ২০:৪৫, ০৯ এপ্রিল ২০২২
এ বি এম ফজলুর রহমান, পাবনা
২০:৪৫, ০৯ এপ্রিল ২০২২
আপডেট: ২০:৪৫, ০৯ এপ্রিল ২০২২
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাবেক প্রক্টর ও পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রীতম কুমার দাস। ছবি : সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাবেক প্রক্টর ও পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রীতম কুমার দাস গোপনে দেশ ছেড়েছেন। বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। আজ শনিবার বিষয়টি জানাজানি হলে টক অব দ্য ক্যাম্পাসে পরিণত হয়।

পাবিপ্রবির বিভিন্ন সূত্র জানায়, সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলীর মেয়াদের প্রায় পুরো সময় তিনি প্রক্টরের দায়িত্ব পালন করেন। এ সময় উপাচার্যের সঙ্গে নানা অনিয়মে জড়িয়ে পড়েন। গবেষণা-প্রবন্ধে চৌর্যবৃত্তি, বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ সংস্কার ও সৌন্দর্যবর্ধন বেঞ্চ নির্মাণে অর্থ আত্মসাৎ, বিজ্ঞাপন প্রদান কমিটির আহ্বায়ক হিসেবে প্রায় কোটি টাকার বিজ্ঞাপন প্রদানে অনিয়ম, নিজ বিভাগের ল্যাবরেটরির বৈজ্ঞানিক যন্ত্রপাতি ক্রয়ে অনিয়মসহ নানা অভিযোগ উঠে তার বিরুদ্ধে। নামে-বেনামে সম্পদও করেছেন বলে জানা গেছে।

এসব বিষয়ে তদন্তের মুখোমুখি হওয়ার ভয়ে নতুন উপাচার্য যোগদানের আগে তড়িঘড়ি করে কাউকে না জানিয়ে আমেরিকায় পারি জমিয়েছেন সাবেক প্রক্টর প্রীতম!

সূত্র জানায়, প্রীতম কুমার দাসের একাধিক গবেষণা-প্রবন্ধে চৌর্যবৃত্তির প্রমাণ মিলেছে সফটওয়ার টার্ন ইট ইনের যাচাইয়ে। তা ছাড়া সাবেক ভিসির কাছের মানুষ হিসেবে নিয়োগ, উন্নয়ন প্রকল্প তদারকি করতে গিয়ে নানা কাজে নানা অনিয়ম ও অর্থ লেনদেনে জড়িয়ে পড়েন তিনি। বিশ্ববিদ্যালয়ের মাঠ সংস্কারের নামে ১০ লক্ষাধিক টাকা উত্তোলন করে নয়-ছয় করেছেন মর্মে অভিযোগ ওঠে। তা ছাড়া বিজ্ঞাপন প্রদান কমিটির আহ্বায়ক হিসেবে বিভিন্ন অখ্যাত পত্রিকায় বিজ্ঞাপন প্রদান, একই বিজ্ঞাপন বারবার প্রদান করে প্রায় এক কোটি টাকার আর্থিক অনিয়ম করেছেন তিনি। এসব বিষয়ে তদন্তের কথা শুনে তিনি কিছুদিন ধরে বিপর্যস্ত ছিলেন। অবশেষে কাউকে না জানিয়ে বিশ্ববিদ্যালয় থেকে ছুটি না নিয়ে এবং মন্ত্রণালয়ের জিও ছাড়াই অতি গোপনে আমেরিকায় চলে গেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিজন ব্রহ্ম বলেন, বিশ্ববিদ্যালয় থেকে ছুটি না নিয়ে এবং মন্ত্রণালয়ের জিও ছাড়াই গোপনে দেশ ছাড়ায় বিধিসম্মতভাবে তার বেতন-ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। নতুন উপাচার্য যোগদানের পর তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করা হবে এবং কারণ দর্শানো নোটিশ দিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রীতম কুমার দাসের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। ফেসবুক ম্যাসেঞ্জারে কল দেওয়া হলেও তিনি ধরেননি। তবে তার ফেসবুক পেজে আমেরিকা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তার ঘনিষ্টজনরা জানিয়েছেন, উচ্চতর ডিগ্রির জন্য তিনি আমেরিকায় গেছেন।

ভিসি রোস্তম আলী প্রক্টর প্রীতম পাবনা
সর্বাধিক পঠিত
  1. মাদ্রাসা শিক্ষার্থীদের বৃত্তির তথ্য হালনাগাদের সময়সীমা বাড়ল
  2. শিক্ষা ক্যাডারে ৩২৬ কর্মকর্তাকে প্রভাষক পদে পদায়ন
  3. জাপানি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাবিতে আন্তর্জাতিক সেমিনার
  4. হলদে পাখির জাতীয় পর্যায়ে সেরা যশোর কালেক্টরেট স্কুলের ৩ শিক্ষার্থী
  5. পদত্যাগপত্র জমা দিলেন ঢাবি উপাচার্য
  6. শিক্ষাঙ্গণ মাদক-সন্ত্রাস-ইভটিজিংমুক্ত হবে : শিক্ষামন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x