Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
রাবি সংবাদদাতা
১৯:৩৫, ০৬ মে ২০২১
আপডেট: ২৩:০২, ০৬ মে ২০২১
রাবি সংবাদদাতা
১৯:৩৫, ০৬ মে ২০২১
আপডেট: ২৩:০২, ০৬ মে ২০২১
আরও খবর
বাংলাদেশে জবাবদিহিমূলক সরকার গঠন হতে যাচ্ছে : আলী রীয়াজ
জামায়াতের ২৮ সংসদ সদস্য পদপ্রার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র
রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
রাবি ভর্তি পরীক্ষায় ৯০ শতাংশ উপস্থিতি, জালিয়াতির অভিযোগে আটক ৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই হলের নাম পরিবর্তন

পুলিশ পাহারায় ক্যাম্পাস ছাড়লেন রাবি উপাচার্য

রাবি সংবাদদাতা
১৯:৩৫, ০৬ মে ২০২১
আপডেট: ২৩:০২, ০৬ মে ২০২১
রাবি সংবাদদাতা
১৯:৩৫, ০৬ মে ২০২১
আপডেট: ২৩:০২, ০৬ মে ২০২১
আজ বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাসভবন থেকে বের হয়ে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : এনটিভি

মেয়াদ পূর্ণ করে শেষ দিন পুলিশ পাহারায় ক্যাম্পাস ছাড়লেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি সপরিবারে ক্যাম্পাস ছাড়েন।

বিশ্ববিদ্যালয়ের বাসভবন থেকে বের হয়ে উপাচার্য সাংবাদিকদের বলেন, দায়িত্ব পালনকালে আমি সবসময় আপনাদের সহযোগিতা পেয়েছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন।

 উপাচার্য নগরীর চৌদ্দপাই এলাকায় বিশ্ববিদ্যালয় হাউজিং সোসাইটির (বিহাস) নিজ বাড়িতে উঠেছেন বলে জানা গেছে।

 উপাচার্য তাঁর নিরাপত্তা নিয়ে শঙ্কিত কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে বলেন, ‘আমি কখনোই নিরাপত্তা নিয়ে শঙ্কিত হইনি, এখনও শঙ্কিত নই।’

 এর আগে, আজ সকাল থেকে উপাচার্য এম আব্দুস সোবহান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে ১৪১ জনকে অ্যাডহকে নিয়োগ দিয়েছেন বলে গুঞ্জন উঠে। এমন খবর পেয়ে দুপুরে চাকরি প্রত্যাশী মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে অবস্থান নেন। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের সব ধরনের নিয়োগের ওপর সরকারের নিষেধাজ্ঞা আছে। উপাচার্য অ্যাডহকে নিয়োগ দিচ্ছেন এমন সংবাদের ভিত্তিতে তারা তা প্রতিহত করতে ক্যাম্পাসে আসেন।

 একপর্যায়ে মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ওপর হামলা চালায়। এ সময় রাবি ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী এগিয়ে এলে তাদের উপরও হামলা চালানো হয়। রাবি ছাত্রলীগ সংগঠিত হয়ে ধাওয়া করলে মহানগর ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ লাঠিচার্জ করলে মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাস থেকে পালিয়ে যান।

 ২০১৭ সালের ৭ মে রাবির উপাচার্য হিসেবে দ্বিতীয়বার নিয়োগ পান ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এম আব্দুস সোবহান। সেই নিয়োগের চার বছর শেষ হয় বৃহস্পতিবার। এর আগে ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে ২০১৩ সালের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

 উপাচার্য পদে দায়িত্ব গ্রহণের পর থেকে দুর্নীতির নানা অভিযোগে অধ্যাপক সোবহানকে বারবার বিতর্কের মুখে পড়তে হয়েছে। শিক্ষক নিয়োগ নীতিমালার পরিবর্তন করে নিজ মেয়ে ও জামাতাকে নিয়োগ, রাষ্ট্রপতিকে অসত্য তথ্য দিয়ে অবসরগ্রহণ, বিভিন্ন নিয়োগে স্বজনপ্রীতি ও দুর্নীতিসহ বিস্তর অভিযোগ নিয়ে বিদায় নিলেন তিনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়

সংশ্লিষ্ট সংবাদ: রাজশাহী বিশ্ববিদ্যালয়

০২ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াতের ২৮ সংসদ সদস্য পদপ্রার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র
২৩ জানুয়ারি ২০২৬
রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
২৪ ডিসেম্বর ২০২৫
রাবি অফিসার্স সমিতি নির্বাচনে বিএনপিপন্থিদের জয়
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
  2. কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  3. হাবিপ্রবিতে স্নাতক ভর্তি : প্রথম মেধাতালিকা প্রকাশ আগামীকাল
  4. কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানগামী যাত্রীদের জন্য এয়ার প্রিমিয়ার ‘ফ্রি টিকিট’ ক্যাম্পেইন
  5. ১৩৫৯৯ শূন্যপদে নিয়োগ পরীক্ষার আবেদন শুরু আজ
  6. জাবির সেরা ৯০ মেধাবী পেলেন ডিনস সম্মাননা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x