Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
২০:১৫, ০৩ মে ২০২১
আপডেট: ২০:১৯, ০৩ মে ২০২১
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
২০:১৫, ০৩ মে ২০২১
আপডেট: ২০:১৯, ০৩ মে ২০২১
আরও খবর
রক্তাক্ত অবস্থায়ও সেবা মেলেনি, রাবি চিকিৎসা কেন্দ্রে শিক্ষার্থীদের তালা
রাবিতে চার দিনব্যাপী নবম ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
কুবির শূন্য আসনে ভর্তির সুযোগ, সাক্ষাৎকারের তারিখ ঘোষণা
রাবিতে ভর্তি পরীক্ষার ফলাফলে ভয়াবহ ত্রুটির অভিযোগ
ইডেন কলেজ বহ্নিশিখার সভাপতি প্রাপ্তি, সম্পাদক কামরুন নাহার

মোদিবিরোধী আন্দোলনে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
২০:১৫, ০৩ মে ২০২১
আপডেট: ২০:১৯, ০৩ মে ২০২১
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
২০:১৫, ০৩ মে ২০২১
আপডেট: ২০:১৯, ০৩ মে ২০২১
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আজ সোমবার ‘উদ্বিগ্ন অভিভাবক সমাজ’-এর ব্যানারে অবস্থান কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। ছবি : স্টার মেইল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদ কর্মসূচি থেকে গ্রেপ্তার হওয়া ছাত্র-জনতার নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ও নাগরিক সমাজ।

এই দাবিতে আজ সোমবার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ‘উদ্বিগ্ন অভিভাবক সমাজ’-এর ব্যানারে অবস্থান কর্মসূচি পালিত হয়। অবস্থান কর্মসূচিতে গ্রেপ্তারকৃতদের বাবা, মা, ভাইসহ অন্তত ৫০ জন উপস্থিত ছিলেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আটক ওই ছাত্ররা কি কাউকে খুন করেছে, বলাৎকার করেছে, চাঁদাবাজি বা ছিনতাই করেছে? তারা মানুষের অধিকারের কথা বলেছে, যৌক্তিক প্রতিবাদ করেছে। মানুষের অধিকারের কথা বলা যদি অপরাধ হয়, আমিও সেই একই অপরাধে অপরাধী। আমাকেও গ্রেপ্তার করুন। ১৯৫২ সালে ছাত্ররা অধিকারের কথা বলেছে বলেই আমরা ভাষার অধিকার পেয়েছি। দেশ স্বাধীন হয়েছে। অনেক স্বৈরশাসক সরকারের পতন হয়েছে।’

অবস্থান কর্মসূচিতে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, একটি সরকার কতটা দুর্বল হলে ৩৫ জন ছাত্রের ভয়ে কাঁপতে থাকে। সরকার তাদের গ্রেপ্তার তো করেছেই, এরপর নির্যাতন করেছে, তাদের রিমান্ডে নিয়েছে। রিমান্ড এমন একটা ফালতু জিনিস, কেবল অত্যাচার করা ছাড়া এর কোনো কাজ নেই। রিমান্ডে যারা প্রশ্ন করে, তাদের নিজেদের কোনো ধারণাও নেই যে, দেশে কী হচ্ছে, আমরা কী চাই, কেন চাই, চাওয়ার কোনো যৌক্তিকতা আছে কি না। ছাত্রনেতারা এমন কি করেছে যে তারা জামিন পাবে না? তাদের জামিন দেওয়া হবে না কেন? রিমান্ডে অত্যাচার করে অভিযুক্তদের স্বীকারোক্তি নেওয়া হয়। আদালত এ বিষয়ে জানেও। রিমান্ড ব্যবস্থা তুলে না নিলে দেশে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা মুশকিল হয়ে যাবে।

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আজ সোমবার ‘উদ্বিগ্ন অভিভাবক সমাজ’-এর ব্যানারে অবস্থান কর্মসূচি পালিত হয়। ছবি : স্টার মেইল

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ‘আমাদের ছাত্ররা কি চাঁদাবাজি-টেন্ডারবাজি করেছিল? তাহলে তাদের কেন গরুর মতো কোমরে দড়ি বেঁধে আদালতে হাজির করা হয়? কাশিমপুর কারাগারে বন্ধুদের খোঁজ-খবর নিতে এবং তাদের খাবার দিতে গিয়ে আমাদের পাঁচজন আটক হয়েছেন। কারাফটক থেকে এভাবে আটক করা কতটা অমানবিক! এই রকম কি কোনো আইন এদেশের আইনে আছে? এছাড়া হাস্যকরভাবে আরও কয়েকজন ছাত্রনেতাকে আটক করা হয়েছে। তাদের নামে কোনো মামলাও ছিল না। তাদের এক একজনকে এক এক মামলায় ধরে রিমান্ডের পরে যখন আদালতে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। আবার নতুন কোনো মামলায় তাদের জড়ানো হয়। এর মাধ্যমে যারা বাইরে আছে, তাদের ভয় দেখানো হয়। তাই বলে কি আমরা থেমে যাব? এই পরিণতির কারণে কি আমরা হেরে যাব? কখনওই না।’

গ্রেপ্তার হওয়া ছাত্রনেতাদের মুক্তির দাবি জানিয়ে নুরুল হক নুর বলেন, তাদের যদি মুক্তি দেওয়া না হয়, তাহলে আমাদের ঈদ হবে গণভবনের সামনে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কী করছেন? ৫১ জনের মধ্যে পাঁচজন কাশিমপুর কারাগারে বন্ধুদের দেখতে গিয়েছিল। সেখানে তাদের আটক করা হয়। এই সরকার পুলিশ বাহিনীকে ব্যবহার করে ভয় এবং ত্রাস সৃষ্টি করতে চায়। ছাত্রদের আজকে ভয় দেখানো হচ্ছে। এদেশের ছাত্রসমাজ এর জবাব দেবে। এমন অন্যায় চলতে থাকলে আপনাদের চিরস্থায়ী বন্দোবস্ত অতি দ্রুত উৎখাত হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলারা চৌধুরী, আলোকচিত্রী শহিদুল আলম, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য সচিব আরিফ হোসেন, রাষ্ট্রচিন্তার সদস্য অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম, ভাসানী অনুসারী পরিষদের সদস্য ব্যারিস্টার সাদিয়া আরমান প্রমুখ।

সর্বাধিক পঠিত
  1. রাবিতে চার দিনব্যাপী নবম ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
  2. কুবির শূন্য আসনে ভর্তির সুযোগ, সাক্ষাৎকারের তারিখ ঘোষণা
  3. রাবিতে ভর্তি পরীক্ষার ফলাফলে ভয়াবহ ত্রুটির অভিযোগ
  4. শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে জরুরি নির্দেশনা
  5. ইডেন কলেজ বহ্নিশিখার সভাপতি প্রাপ্তি, সম্পাদক কামরুন নাহার
  6. বাইউস্টে নবীন বরণ ও ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x